সময় কলকাতা ডেস্ক: এসএসসির নবম-দশমে শিক্ষক এবং গ্রুপ-সি, গ্রুপ-ডি পদে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার এই আবেদন জানানো হলো বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তাঁদের গ্রেপ্তার করে।
বর্তমানে সুবীরেশ ও কল্যাণময় দু’জনেই রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচার বিভাগীয় হেফাজতে।সিবিআই তদন্তে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ অযোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করতেন, আর কল্যাণময় তাঁদের নামে নিয়োগপত্র গোপনে তৈরি করাতেন।

নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় আপাতত বিচার বিভাগীয় হেফাজতে আছেন সুবীরেশ। তাঁকে আবার গ্রুপ-সি ও গ্রুপ-ডির কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় নিজেদের হেফাজতে চেয়ে সোমবার আলিপুর আদালতে আবেদন করেছে সিবিআই।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি