পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচনে মালদা জেলায় বেশ কিছু আসনে বিজেপি শক্তি বৃদ্ধি করছে পাশাপাশি মালদা বিধানসভা কেন্দ্রের মতো এমন চারটি আসন রয়েছে যেখানে বিজেপি আসনটিগুলি ধরে রাখতে সচেষ্ট। কী হবে সংরক্ষিত মালদা বিধানসভা কেন্দ্রে?
মালদা সংরক্ষিত বিধানসভা কেন্দ্র
মালদা বিধানসভা আসনটি মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০২৪ সালের এই কেন্দ্র থেকে জয়ী সাংসদ খগেন মুর্মু তৃণমূলের প্রসূন ব্যানার্জীর যে ৬৩ হাজার ভোটের লিড। এই কেন্দ্র থেকে মাত্র ১৮ শতাংশ ভোট পেয়েছিলেন কংগ্রেসের মোস্তাক আলম। ২০২১ সালে মালদা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির গোপাল চন্দ্র সাহা। ২০১৬ সালে বিজেপির গোপাল চন্দ্র সাহা ইঙ্গিত রেখেছিলেন মালদা বিধানসভা কেন্দ্রে বিজেপির উত্থান ঘটছে। মালদা বিধানসভা কেন্দ্রটি পূর্বে ওল্ড মালদা নামেই পরিচিত ছিল এবং ওল্ড মালদার বিস্তীর্ণ অঞ্চল এই বিধানসভা কেন্দ্রটির অন্তর্গত। ওল্ড মালদায় কংগ্রেসের বরাবরই কাপড় ছিল এমনকি ৩৪ বছরের বাম শাসনের মধ্যেও একাধিকবার কংগ্রেস থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন ওল্ড মালদা থেকে। মালদা বিধানসভা কেন্দ্রটিতে বর্তমানে কংগ্রেসের সেই আদি রমরমা নেই। এখানের ভোট কার্যত মেরুকরণ হয়ে গিয়েছে। ২০২১ সালেও ২০২৪ সালের ভোটে তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। ২০২৪ সালের মতোই ২০২৬ সালের ভোটেও এখানে তৃণমূল বা কংগ্রেস দাঁত ফোটাতে পারবে না তা একরকম নিশ্চিত। দানব দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হওয়ার পথে বিজেপির গোপাল চন্দ্র সাহা। ২০২১ সালে তৃণমূলের উজ্জল চৌধুরী বিপক্ষকে বেগ দিয়েছিলেন । ৩৭ শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল প্রার্থী। এবারের হাওয়া এবার এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ এর পক্ষে মোটেই স্বস্তিদায়ক নয়। পদ্মফুল মালদা বিধানসভা কেন্দ্রে ঘাসফুলকে ঢেকে ফেলেছে। কংগ্রেসের অর্জুন হালদার বা বাম প্রার্থী দীপক বর্মন ও গোপালচন্দ্র সাহার পথের কাঁটা হতে পারবে বলে মনে করছে না রাজনৈতিক মহল। ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্রের গায়ে লেগে থাকা ওল্ড মালদা বা সংরক্ষিত মালদা বিধানসভা কেন্দ্রটিতে ইংরেজবাজারের এবং মালদা জেলার জেলা সদর মালদার ছায়া পড়েছে। এখানে বিজেপি পায়ের তলায় মাটি অত্যন্ত মজবুত করে ফেলেছে।গোপালচন্দ্র সাহার জয় যেন অনেকটাই নিশ্চিত, শুধু তাই নয় গতবারের চেয়ে বেশি ভোটের ব্যবধানে তিনি জিতবেন এমনটাই মনে পড়ছে মালদা জেলা সম্পর্কে ওয়াকিবহাল রাজনৈতিক মহল।।
*মালদা* বিধানসভা কেন্দ্র *সম্ভাব্য বিজয়ী প্রার্থী গোপাল চন্দ্র সাহা (বিজেপি )*


More Stories
২০২৬ বিধানসভা নির্বাচন : কে জিতবে গাজোলে?
২০২৬ বিধানসভা নির্বাচন- বাম পতাকা উড়তে পারে ডোমকলে
একদা বামগড় হবিবপুর এখন রামগড়