সময় কলকাতা ডেস্ক, ১৩ মে : ভোট আসতেই হিংসা বেড়ে চলেছে। বঙ্গে চতুর্থ দফার ভোটের প্রাক্কালে রক্তাক্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার হাবড়া এলাকা। শিউরে ওঠার মত ছবি দেখল বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাবড়া। নৃশংস ভাবে আক্রমণ করা হয়েছে তৃণমূলে কর্মীর উপর। রাউতাড়ায় তৃণমূল কর্মীর মাথা ও মুখে এমন জায়গা নেই যেখানে আঘাত ও রক্তের দাগ নেই। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতের ঘটনায় অভিযোগের তির আইএসএফের দিকে ।
উত্তর চব্বিশ পরগনা এবারের ভোটে রক্ত ঝরতে দেখতে শুরু করেছে। শেষ দফার ভোট বারাসাতে। ভোটের তিন সপ্তাহ বাকি। তৃণমূলের অভিযোগ, প্ররোচনা বিহীন ভাবেই আইএসএফ তৃণমূলের ওপরে সশস্ত্র হামলা চালায় যা ছিল কার্যত প্রাণঘাতী ।
ভোটের আগে বারাসাত লোকসভা কেন্দ্রের হাবড়া বিধানসভা ক্ষেত্র উত্তপ্ত এই রাজনৈতিক আক্রমণের ঘটনায়। রাউতাড়া এলাকায় রয়েছে উত্তেজনা। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনবারের সাংসদ ও বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। তিনি অভিযোগ করেছেন একজোট হয়ে হিংসার পথ নিচ্ছে বিরোধীরা। আক্রমণ আইএসএফ করলেও বিরোধীরা হার নিশ্চিত বুঝতে পেরে একজোট হয়ে তৃণমূলেকে আক্রমণ করছে। এর জবাব রাজনৈতিক ভাবে পেয়ে যাবে বিরোধীরা। জবাব দেবেন মানুষ, জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার।
রাউতাড়ায় তৃণমূলের উপরে প্রাণঘাতী হামলার তদন্তে নেমেছে পুলিশ।ঘটনায় দীর্ঘ সময় পরেও কেন্দ্রীয় বাহিনী কোথায় তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনায় অভিযুক্ত আইএসএফের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।।
আরও পড়ুন দেশে চতুর্থ দফার ভোটে বঙ্গের ৮ কেন্দ্রের হাল হকিকত


More Stories
ব্রাজিলের জনবহুল এলাকায় আচমকাই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, পাইলট-সহ বিমানের ৬২ জন যাত্রীর মৃত্যু
বারাসাতে মেট্রো রেল নিয়ে সংসদে মুখর কাকলি ঘোষ দস্তিদার ঠিক কী বললেন?
অধীর চৌধুরী নিজে ডুবলেন, ইন্ডিয়া জোটকে ডোবালেন, বাঁচালেন এনডিএ ও বঙ্গ বিজেপিকে