Home » চতুর্থ দফার ভোটে সারা দেশের নজর কাদের দিকে?

চতুর্থ দফার ভোটে সারা দেশের নজর কাদের দিকে?

সময় কলকাতা ডেস্ক, ১৩ মে : 2024 Lok Sabha Elections  চলছে দেশ জুড়ে লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটগ্রহণ। ৯৬ টি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে দেশজুড়ে। চতুর্থ দফায় দেশে সবচেয়ে বেশি,২৫ টি লোকসভা কেন্দ্রে ভোট চলছে অন্ধ্র প্রদেশে । এছাড়াও  চতুর্থ দফার ভোটে তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বঙ্গ, মধ্যপ্রদেশ, বিহার,ঝাড়খন্ড, ওড়িশা, এবং জম্মু-কাশ্মীরে ভোট চলছে।সোমবার ১৭৫ আসন বিশিষ্ট অন্ধ্রপ্রদেশ বিধানসভারও ভোট চলছে।

চতুর্থ দফার ভোটে সারাদেশে ১৭ কোটির ওপরে ভোটদাতা ১৭১৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন সোমবার দিনভর। বঙ্গে ৮ টি আসনে ৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন ১ কোটি ৪৫ লক্ষ ভোটার।

Article 370  ২০১৯ সালের আগস্ট মাসে লাগু হওয়ার পরে এবারই প্রথম ভোট জম্মু ও কাশ্মীরে।

১৩ মে দিনভর বিভিন্ন উল্লেখযোগ্য প্রার্থীর ভাগ্য পরীক্ষা হতে চলেছে। প্রার্থীদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি কনৌজ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। মন্ত্রী গিরিরাজ সিং বিহারের বেগুসরাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিত্যানন্দ রাই বিহারের উজিয়রপুর থেকে এবং মহারাষ্ট্রের জলনা থেকে রাওসাহেব দাঁভে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিম প্রেসিডেন্ট আশাদুদ্দিন ওয়েইসি তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নজর থাকছে অন্ধ্রের কংগ্রেস সভাপতি ওয়াইএস শর্মিলার দিকেও। বঙ্গে  নজর কাড়া প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূলের দুই প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান ও কীর্তি আজাদ, রয়েছেন  সিনেমা অভিনেতা ও তৃণমূল প্রার্থী  শত্রুঘন সিনহা, এবং অবশ্যই বহিষ্কৃত  সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্র।।

আরও পড়ুন রক্তাক্ত বঙ্গ : হাবড়ায় আক্রান্ত তৃণমূল, অভিযুক্ত আইএসএফ

 

About Post Author