Home » এই গরমে তিস্তা বক্ষে অফবিট লোকেশনের সন্ধান

এই গরমে তিস্তা বক্ষে অফবিট লোকেশনের সন্ধান

সময় কলকাতা ডেস্ক:- হাওয়া অফিস বলছে চলতি বছর রেকোর্ড গরম পরবে বঙ্গে। আর এই গরম থেকে একটু রেহাই পতে ঘুরে আসুন ডুয়ার্স ফুটহিলে। কি করে যাবেন! কোথায় যাবেন! রইল সেই সুলুক সন্ধান।

গরম পরতেই ডুয়ার্স তথা ডুয়ার্স ফুটহিলের অফবিট লোকেশনগুলোতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় অফবিট লোকেশন হল রকি আইল্যান্ড। যেখানে সারা বছর দেখা মেলে মূর্তি নদীর দূরন্ত রূপ। সরকারি খাতায়-কলমে জায়গাটির নাম মূর্তি মুক্তা খোলা। কিন্তু লোকমুখে এবং পর্যটন মানচিত্রে এলাকার পরিচিতি রকি আইল্যান্ড নামে।

গত শতকের শেষের দিকে, জনৈক সুখেন বাবু, মূর্তি মুক্তা খোলা নদী, আর বড় বড় পাথরের মাঝে খুজে পান অপরূপ বিশ্বয়। এক কথায় বলা যায় অহল্যা সৌন্দর্য। পাথর আর কমলা লেবুর গাছের ফাকে ছোট ছোট তাবু খাটিয়ে পর্যটকদের থাকার ব্যবস্থা করেন সুখেন বাবু। নাম দেন রকি আইল্যান্ড হোম স্টে। আর সেই রকি আইল্যান্ড নামেই পরিচিত হয়ে যায় গোটা এলাকা। বর্তমানে এই এলাকায় গিয়ে সুখেন বাবুর নাম বললে অনেকেই হয়ত ভুরু কুচাকাবেন। কিন্তু বাবলু দা বলতেই এলাকার মানুষ বলবেন রকি আইল্যান্ডের প্রাণ পুরুষ। হ্যা, সুখেন বাবু এলাকায় বাবলু দা নামে পরিচিত। সেই শুরুর দিন থেকে এখন পর্যন্ত মূর্তি নদী দিয়ে প্রচুর জল বয়ে গেছে। তাবুর বদলে ছোট ছোট কটেজ হয়েছে। বেড়েছে হোম স্টে’র সংখ্যা। বেড়েছে পর্যটকদের ভীর।

চলতি গরমে কলকাতা থেকে সপরিবারে রকি আইল্যান্ডের অপরূপ রূপ দেখতে ছুটে এসেছেন নীলাঞ্জন দাশগুপ্ত।

তিনি বলেন, দ্বিতীয় বার এলাম এখানে খুবই মনোরম পরিবেশ, সম্পূর্ণ ন্যাচারাল। নীলাঞ্জনের মতোই প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশের মাঝে সময় কাটাতে সস্ত্রীক এসেছেন তপন দে। রকি আইল্যান্ড প্রসঙ্গে তিনি জানান, এমন জায়গায় বেড়াতে আসার মজাই আলাদা, ভিড় নেই, নেই কোলাহল। চারিদিকে সবুজ পাহাড়, চোখের সামনে দেখতে পাচ্ছি ঝর্নার জল।

রকি আইল্যান্ডের আশেপাশেই রয়েছে, সুন্তালে খোলা, মৌচৌকী, সামসিং, মেটেলি, লালিগুরাস, মন্ডলগাঁও, কুমাই’র মত জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলি। দুই রাত-দিন এর প্ল্যান করে আপনিও ঘুরে আসতে পারেন রকি আইল্যান্ড। বাগডোগরা এয়ারপোর্ট থেকে রকি আইল্যান্ড যেতে সময় লাগবে কম করে তিন ঘন্টা।

সবচেয়ে কাছের রেল স্টেশন নিউ মাল, যেখান থেকে ৪৫ মিনিটেই রকি আইল্যান্ড যাওয়া যায়। এছাড়া, জলপাইগুড়ি শহর থেকে দেড় ঘন্টায় পৌঁছানো যায় অপরূপ রকি আইল্যান্ডে। কলকাতা থেকে জলপাইগুড়িতে যাওয়ার জন্য দার্জিলিং মেল, হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেন রয়েছে। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পদাতিক, কামরূপ, তিস্তা-তোর্ষা এক্সপ্রেস স্টেশন রয়েছে। যেখান থেকে আপনি সহজেই পৌঁছে যাবেন স্বপ্নের রকি আইল্যান্ডে।

 

About Post Author