Home » কাশ্মীরে পাক-জঙ্গি হামলার আবহে পাঞ্জাব সীমান্তে উদ্ধার বিপুল অস্ত্র-বিস্ফোরক!

কাশ্মীরে পাক-জঙ্গি হামলার আবহে পাঞ্জাব সীমান্তে উদ্ধার বিপুল অস্ত্র-বিস্ফোরক!

সময় কলকাতা ডেস্ক:- পহেলগাম হামলার পরেই নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি চুক্তি টানা লঙ্ঘন করছে পাকিস্তান। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় টানা গুলিবর্ষণ চলছে। তার ফাঁকেই পাঞ্জাবের অমৃতসর সীমান্ত ব্যবহারের ছক কষছিল জঙ্গিরা। ভারতে অস্ত্র ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল। সেই চেষ্টা ভেস্তে দিল বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনী ও পাঞ্জাব পুলিশের যৌথ অপারেশনে পর্দাফাঁস করা হয়েছে, উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। অমৃতসর জেলার ভারোপাল গ্রাম থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও বিস্ফোরক।

কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে টানা অপারেশন চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। একাধিক জঙ্গি ঘাঁটি খুঁজে পেয়েছে নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যেই বেশ কিছু জায়গা থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তার মধ্যেই পাঞ্জাব সীমান্ত থেকে অস্ত্র মিলেছে। এই মুহূর্তে গোটা ভারত-পাকিস্তান সীমান্ত জুড়েই টার্গেট করছে জঙ্গিরা। এদিন অমৃতসর সীমান্ত থেকে উদ্ধার হয়েছে ২টি হ্যান্ড গ্রেনেড, ৩টি পিস্তল, ৬টি ম্যাগাজিন এবং ৫০ রাউন্ড কার্তুজ। এছাড়াও উদ্ধার হয়েছে বেশ কয়েক কেজি আরডিএক্স।

নির্দিষ্ট সূত্র মারফত খবর পায় বিএসএফ-এর ইন্টেলিজেন্স উইং। তারপরেই ভারোপাল গ্রামের কাছ থেকে পাঞ্জাব পুলিশের সঙ্গে যৌথ অপারেশন করে বিএসএফ।

About Post Author