সময় কলকাতা ডেস্ক:- ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির পর প্রথম ডিরেক্টর জেনারেল অফ সিকিওরিটি অপারেশনের (ডিজিএমও) বৈঠক। সোমবার দুপুরে এই বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছিল। বৈঠকে বসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ সচিব বিক্রম মিশ্রী, সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান, তিন বাহিনীর প্রধান। ডিজিএমও-র বৈঠকে কী কী প্রসঙ্গ তুলবে ভারত, তা নিয়েই মূলত আলোচনা হয় বলে খবর। দুপুর ১২ টা থেকে হটলাইনে এই বৈঠক হবার কথা প্রথমে থাকলেও পরে সেই সময়সূচী পরিবর্তন হয়ে বিকেল পাঁচটায় হয়। বেলা আড়াইটে নাগাদ সেনাবাহিনীর তরফে সাংবাদিক বৈঠক করা হয়। তাতে বক্তব্য রাখেন ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং তিন বাহিনীর প্রতিনিধিরা।
এদিকে পাক মুলুকে ‘বন্দি’ বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে ছাড়ার দাবি জানান ভারতের ডিজিএমও রাজীব ঘাই। পহেলগাঁও বিস্ফোরণের পরেরদিন সীমান্তে টহলদারি চালাতে গিয়ে ‘ভুল করে’ ওপারে ঢুকে পাক সেনার হাতে ‘বন্দি’ হয়েছেন বাংলার জওয়ান। দু’দেশের সংঘর্ষবিরতির পর বিএসএফ জওয়ানকে ফেরানো নিয়ে কেন্দ্রের উপর চাপ দিচ্ছিলেন জওয়ানের স্ত্রী। আজকের বৈঠকে পূর্ণম সাউকে ফেরানোর দাবি তোলে ভারত ডিজিএমও বৈঠকে।
সোমবার বেলা ১১ টা নাগাদ ৭, লোককল্যাণ মার্গ অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনে একে একে প্রবেশ করেন অজিত ডোভাল, রাজনাথ সিং। শুরু হয় উচ্চপর্যায়ের বৈঠক। সূত্রের খবর, রবিবার সীমান্ত এলাকায় পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিশদে জানান সেনাপ্রধানরা। এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কেও অবগত করেন। এদিন পাকিস্তানের ডিজিএমও কাসিফ আবদুল্লার কাছে কোন কোন বিষয় দাবি রাখবে ভারত, তা নিয়ে আলোচনা হয়। ১০ মে, শনিবার সংঘর্ষবিরতি ঘোষণার কয়েকঘণ্টা পরই যে পাকিস্তান তা ভেঙে সীমান্তে হামলা চালিয়েছে পাক সেনা, সেই প্রসঙ্গও তোলা হয়।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি