Home » শশী থারুর নিয়ে কংগ্রেস ও কেন্দ্রের মধ্যে বিতর্ক বিদ্যমান। এই পরিস্থিতে মুখ খুললেন শশী থারুর নিজেই

শশী থারুর নিয়ে কংগ্রেস ও কেন্দ্রের মধ্যে বিতর্ক বিদ্যমান। এই পরিস্থিতে মুখ খুললেন শশী থারুর নিজেই

সময় কলকাতা ডিস্ক:- একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের প্রতিনিধিত্ব করবার ডাক এসেছে সেই আহ্বান আমি গ্রহণ করেছি। এর মধ্যে রাজনীতি খুঁজতে যাবেন না। জানালেন কংগ্রেসের নেতা এবং সাংসদ শশী থারুর। তিনি সংসদীয় প্রতিনিধি দলের আসন্ন বিতর্কিত বিদেশ সফরের নেতৃত্ব গ্রহণ প্রসঙ্গে এই মন্তব্য করেছেন।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ভারতবর্ষের অবস্থান ব্যাখ্যা করবার জন্য সংসদের সাত জনের একটি প্রতিনিধি দল ইউরোপ ও আফ্রিকার পাঁচটি দেশে যাচ্ছে। সেই দলকে নেতৃত্ব দেবেন কংগ্রেসের নেতা এবং সাংসদ শশী থারুর। যা কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।

বিতর্কের কারণ কংগ্রেসের মন্তব্য, কংগ্রেসের সঙ্গে কোনও পরামর্শ না করেই কংগ্রেস সদস্য শশী থারুরকে এই প্রতিনিধি দলে বেছে নেওয়া হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্যে। যেটা সংসদীয় রীতি পরিপন্থী। বিশেষ করে যখন বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে এই সাতজনের প্রতিনিধি দলে কোনও জায়গা দেওয়া হয়নি।

কংগ্রেসের তরফে বলা হচ্ছে, এর আগে যখন ইন্দিরা গান্ধী সম্মিলিত জাতিপুঞ্জ বা বিদেশে সংসদীয় দলের প্রতিনিধি পাঠিয়েছেন তখন একাধিকবার দেশকে প্রচলিত করবার জন্য বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ীকে জায়গা ছেড়ে দেওয়া হয়েছিল।

এদিকে, এই বিতর্ককে পাস কাটাতে শশী থারুরের মন্তব্য, এটা কেন্দ্রের শাসক দল এবং কংগ্রেস নেতৃত্বের মধ্যেকার বিতর্কের ব্যাপার। আমি সংসদের বৈদেশিক নীতি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। তিনি আরও বলেন, দেশের প্রয়োজনে তারা আমার যে দক্ষতা সেটাকে ব্যবহার করতে চান এবং সেই জন্য সংসদীয় দলের প্রতিনিধি হিসেবে আমাকে নির্বাচিত করছেন। দেশের একজন নাগরিক হিসেবে এই দায়িত্বের ডাক এলে আমি ফিরিয়ে দিতে পারি না। সেই জন্য আমি সম্মত হয়েছি। এর মধ্যে রাজনীতির কিছু নেই।

About Post Author