সময় কলকাতা ডেস্ক:- ৯ জুলাই গোটা দেশ জুড়েই ধর্মঘটের ডাক দিয়েছিল ১০টি শ্রমিক সংগঠন। ধর্মঘটের সমর্থনে করায় সিপিএম নেতা মাজেদার রহমানকে সপাটে চড় মারার অভিযোগ উঠেছিল দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার আইসি অসীম গোপের বিরুদ্ধে। এবার সেই সিপিএম নেতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনার নিন্দা করে সিপিএমের তরফে বংশীহারী এরিয়া কমিটির সম্পাদক বাবলুচন্দ্র দে বলেন, ‘পুলিশের এমন আচরণ আমি কোনওদিন দেখিনি। পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে। খুবই নিন্দনীয় ঘটনা।’ যদিও এই ঘটনায় পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ঘটনার পর সিপিএম নেতা মাজেদার রহমানকে গ্রেপ্তারও করা হয়।
অভিযোগ, ঘটনার দিন বংশীহারী থানার আইসি আন্দোলনকারীদের বলেন, ‘পিকেটিং করতে পারবেন না। গাড়ি আটকানো যাবে না।’ পুলিশের বক্তব্য শুনে এগিয়ে যান সিপিআইএমের বংশীহারী এরিয়া কমিটির সদস্য মাজেদার রহমান। পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। মাজেদার পুলিশকে বলেন, ‘সারাদিন আন্দোলন করব।’ পাল্টা আইসি বলেন, ‘গরম দেখাচ্ছেন?’ অভিযোগ, উত্তপ্ত বাদানুবাদের মাঝেই বাঁ হাতে সপাটে মাজেদারকে চড় মারেন ওই আইসি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?