সময় কলকাতা ডেস্ক:- কয়েকদিন আগেই দমদম ক্যান্টনমেন্ট-বনগাঁ শাখায় পাঁচটি ইমু লোকাল চালু হয়েছে। এবার আরও পাঁচটি লোকাল চালুর কথা ঘোষণা করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। নতুন ট্রেনগুলির মধ্যে তিনটি চলবে ডায়মন্ড হারবার শাখায়, আর দু’টি বারাসত-বসিরহাট শাখায়।
ডায়মন্ড হারবার রুটের তিনটি ট্রেনের মধ্যে একটি লোকাল ভোর ৫টায় সোনারপুর ছেড়ে সকাল ৬টা ০৫-এ ডায়মন্ড হারবারে পৌঁছবে। একটি ট্রেন সকাল সাড়ে ছ’টায় ডায়মন্ড হারবার ছেড়ে সকাল ৭টা ৫৬–য় বালিগঞ্জ স্টেশনে পৌঁছবে এবং আরও একটি ট্রেন সকাল ৮টা ১৪ মিনিটে বালিগঞ্জ ছেড়ে ৮টা ৩৩-এ সোনারপুরে পৌঁছবে।
বারাসত-বসিরহাট রুটের দু’টি ট্রেনের একটি সকাল ৬টা ২৪–এ বারাসত ছেড়ে ৭টা ২৫-এ বসিরহাট পৌঁছবে। ওই ট্রেনটিই সকাল ৭টা ৩৫-এ বসিরহাট ছেড়ে ৮টা ৩৭-এ বারাসত পৌঁছবে। রেলের আশা, অতিরিক্ত পাঁচটি ট্রেন কিছুটা হলেও যাত্রীদের ভিড় সামলাতে সাহায্য করবে।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের