Home » ফের বাংলার মাটি থেকে উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফের বাংলার মাটি থেকে উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সময় কলকাতা ডেস্ক:- প্রায় দেড়মাসের ব্যবধানে ফের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দুর্গাপুরে সভা থেকে ফের বাংলার মাটি থেকে উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৫০০০ কোটি টাকা ব্যয়ে সাতটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মোদী।

সভামঞ্চ থেকে মোদি বলেন, এই প্রকল্পগুলি বাংলার পরিকাঠামো শক্তিশালী করবে, বিনিয়োগ টানবে, আর যুব সমাজের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে। পূর্ব ভারতের উন্নয়নে এই ধরনের প্রকল্প অপরিহার্য।

মোদি আরও জানান, গত দশ বছরে গ্যাস সংযোগে যে কাজ হয়েছে, তা অভাবনীয়। আজ ২৫-৩০ লক্ষ ঘরে পাইপলাইনে গ্যাস পৌঁছেছে। কলকাতা মেট্রোর সম্প্রসারণ চলছে, রেল পরিকাঠামোও দ্রুত উন্নত হচ্ছে।

মোদির ঘোষণা অনুযায়ী মূল প্রকল্পগুলি:

সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন – ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের এই প্রকল্পের মাধ্যমে বাঁকুড়া ও পুরুলিয়ায় প্রায় ১৯৫০ কোটি টাকার গ্যাস সরবরাহ ব্যবস্থা গড়ে উঠবে।

দুর্গাপুর-কলকাতা গ্যাস পাইপলাইন – ১৩২ কিমি দীর্ঘ এই পাইপলাইন ‘উরজা গঙ্গা’ প্রকল্পের অন্তর্গত, যা পূর্ব ভারতের জ্বালানি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

পরিবেশবান্ধব তাপবিদ্যুৎ প্রকল্প – দুর্গাপুর ইস্পাত তাপবিদ্যুৎ কেন্দ্র ও রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি বসাতে খরচ হবে প্রায় ১৪৫৭ কোটি টাকা।

রেল প্রকল্প – পুরুলিয়া থেকে কলকাতা পর্যন্ত ৩৬ কিমি রেললাইন ডাবলিং-এর জন্য ৩৯০ কোটি টাকার বাজেট।

মোদির সভাকে কেন্দ্র করে দুপুর থেকেই দুর্গাপুরের সভাস্থলে জনজোয়ার নজরে আসে। মোদির দাবি, এই প্রকল্পগুলি শুধু কর্মসংস্থানই নয়, শিল্পোন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে।

About Post Author