বিরাট কোহলি, রোহিত শর্মারা টি২০ ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। একদিনের ক্রি্কেটও কতদিন খেলবেন সেটাও নিশ্চিত নয়। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের মুখ বলা হচ্ছে শুভমান গিলকে। ইতিমধ্যেই টেস্টে নেতা হয়েছেন। টি২০ এবং একদিনের দল সহ অধিনায়ক। গিলের প্রতিভা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়।
সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনকে একটি পডকাস্টে গিল প্রসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন কোচ দ্রাবিড় বলেন, “শুভমান গিলকে আলাদা করে চেনা যেত। পৃথ্বী শ-কে নিয়েও একই কথা বলা যায়। আমার আগেই গিলকে অনেকে চিনতেন। আমি শুনেছিলাম, ‘আরে শুভমান গিল দারুণ প্লেয়ার’। আর এটা সত্যি, যখন তুমি যখন ভারতীয় ক্রিকেটের মধ্যে থাকো, আর বৈভব সূর্যবংশী বা আয়ুষ মাত্রের মতো প্রতিভা উঠে আসে, তখন কোচেদের নজরে পড়বেই। অনেকেই আমাকে বলেছিল গিল দারুন প্রতিভাবান।
অন্যদিকে পন্থ প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘আমি বিশেষ কারও নাম বলব না। তাতে অনেকের প্রতি অবিচার হবে। কিন্তু, যখন আমি প্রথম ঋষভ পন্থকে দেখি, তখনই বুঝি ও সবার থেকে আলাদা। আবার যদি ২০১৬ সালের ওই ব্যাচটার দিকে তাকাই, তাহলে মনে পড়বে খলিল আহমেদের কথা। ও এখনও নিজের রাস্তা খুঁজছে। এখনও সেটা ও খুঁজে পাইনি।
১৯৯৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন রাহুল দ্রাবিড়। নিজের কেরিয়ারে ১৬৪টি টেস্ট ও ৩৪৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন দ্য ওয়াল। একটি টি-টোয়েন্টি ম্য়াচও খেলেছেন তিনি।
কোন বোলার তাঁকে সমস্যায় ফেলেছেন, এই প্রসঙ্গে দ্রাবিড় জানান, ”আমি আমার কেরিয়ারের শুরুর দিকে ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিসকে পেয়েছি। ওঁরা তখন কেরিয়ারের শেষের দিকে। তার জন্যই আমি বলব গ্লেন ম্য়াকগ্রার কথা। ওঁর বল খেলতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে আমাকে। আক্রমকে তাঁর শুরুর দিকে যাঁরা খেলেছে, তাঁরা জানে ও কতটা বিশ্বমানের পেসার।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?