সময় কলকাতা ডেস্কঃ এবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন সায়গল হোসেনের আইনজীবী। সুপ্রিম কোর্টে যাতে একতরফা কোনও সুবিধা না পায় ইডি সে জন্যই বুধবার শীর্ষ আদালতে এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে বলে জানা গিয়েছে।
গরু পাচার মামলায় সায়গলকে দিল্লি নিয়ে যেতে মরিয়া ইডি। কিন্তু গরু পাচার মামলায় সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে তদন্ত করতে চেয়ে হাইকোর্টে আবেদন করেছিল ইডি। মঙ্গলবার ইডি-র সেই আর্জি খারিজ করে দেয় আদালত। কিন্তু অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীকে জেরা করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। তাই ভবিষ্যতে সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইডির। সেই কারণে আগে থেকেই ক্যাভিয়েট দাখিল করলেন গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত সায়গল হোসেন।

এদিকে, বুধবার গরু পাচার মামলায় ফের তলব করা হয়েছে সায়গল হোসেনের স্ত্রীকে। এর আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। জানা গিয়েছে, সায়গল হোসেনের সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। একজন সামান্য সরকারি কর্মচারীর এত সম্পত্তির উৎস কি ? তা জানতেই সায়গলকে দিল্লির সদর দফতরে নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি