স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ সেপ্টেম্বর: সময়ের সঙ্গে সঙ্গে আরও ক্ষুরধার হচ্ছেন। ফের প্রমাণ করলেন নোভাক জোকোভিচ। দানিল মেদভেদেভকে উড়িয়ে চতুর্থ যুক্তরাষ্ট্র ওপেনে জিতলেন সার্বিয়ান টেনিস তারকা। ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ ব্যবধানে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম জিতলেন জোকার। ২৪ তম গ্র্যান্ডস্লাম জিতে স্পর্শ করলেন টেনিস কিংবদন্তি অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টকে।
Novak Djokovic continues to write history.@AustralianOpen | @rolandgarros | @Wimbledon pic.twitter.com/RrBFOQdiN6
— US Open Tennis (@usopen) September 11, 2023
সোমবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে ছিল ১৪৩ তম যুক্তরাষ্ট্র ওপেনের মেগা ফাইনাল। যেখানে দ্বিতীয় বাছাই নোভাক জোকোভিচ মুখোমুখি হয়েছিলেন তৃতীয় বাছাই দানিল মেদভেদেভের। বছর দুয়েক আগে এই স্টেডিয়ামে এই দুই প্রতিপক্ষের লড়াইয়ে শেষ হাসি হেসেছিলেন ২৫ বছরের রুশ টেনিস তারকা। ওই ম্যাচের বদলা নেওয়ার পাশাপাশি, ২৪ তম গ্র্যান্ডস্ল্যাম জেতার হাতছানি ছিল সার্বিয়ান টেনিস তারকার কাছে। ম্যাচ জেতার খিদে নিয়ে যে তিনি কোর্টে নেমেছেন শুরু থেকে বুঝিয়ে দিলেন জোকোভিচ। প্রথম সেটেই ভাঙলেন রাশিয়ান টেনিস তারকার সার্ভিস।
আরও পড়ুন ডেঙ্গু, ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত : মশাবাহিত রোগে প্রাণ যাচ্ছে মানুষের

অভিজ্ঞতাকে সম্বল করে প্রথম সেটে নিজের আধিপত্য কায়েম করলেন জোকোভিচ। প্রথম গেম জিতলেন ৬-৩ ব্যবধানে। প্রথম সেটে জোকারের সামনে দাঁড়াতেই পারলেন না রুশ টেনিস তারকা। দ্বিতীয় সেটের লড়াইয়ে ম্যাচে ফিরলেন মেদভেদেভ। এই সেট গড়াল ১ ঘন্টা ৪৪ মিনিটে। একে অপরের সার্ভিস ভাঙতে হিমশিম খেলেন। বেসলাইন ধরে এদিনও খেললেন রুশ তারকা। দুই তারকাই পরিচিত বেসলাইন ধরে খেলার জন্য। তবু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের স্বাচ্ছন্দ্যের জায়গা ছেড়ে এগিয়ে গেলেন জোকার। সুযোগ পেলেই নেটের কাছে গিয়ে ড্রপ শটে বিপক্ষকে নাস্তানাবুদ করলেন সার্বিয়ান টেনিস তারকা। দ্বিতীয় সেটে দুবার ভুল করলেন। পায়ে চোট নিয়েও অদম্য মানসিকতা নিয়ে লড়ে গেলেন।

এই ম্যাচের মাঝপথে কোর্টের মধ্যে পড়ে যান মেদভেদেভ। নেট টপকে গিয়ে প্রতিপক্ষের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন জোকোভিচ। ম্যাচ শেষ না হওয়ায় সেই হাত ধরেননি রুশ টেনিস তারকা। তবে ম্যাচে খুব সুবিধে করতে পারেননি তিনি। বেসলাইন স্ট্র্যাটেজিও এদিন কাজ করল না মেদভেদভের। বিপক্ষের তুরুপের তাস ধরেই নিয়েছিলেন অভিজ্ঞ জোকোভিচ। একটা সময় একসঙ্গে অনুশীলন করতেন বিশ্ব টেনিসের দুই মহারথী। কোর্টের বাইরে তাঁরা বন্ধু। তৃতীয় সেটে ফের জোকার ম্যাজিক। তাঁর সামনে খড়কুটোর মত উড়ে গেলেন রুশ টেনিস তারকা। ৬-৩ ব্যবধানে মেদেরভকে হারিয়ে নিজের চতুর্থ যুক্তরাষ্ট্র ওপেন ও ২৪ তম গ্র্যান্ডস্ল্যাম নিশ্চিত করেন ৩৬ বছরের টেনিস কিংবদন্তি। মাস দুয়েক আগে উইম্বলডনের ফাইনালে তাঁকে হারতে হয়েছিল তরুণ আলকারাজ়ের বিপক্ষে। তখন এক মহল তাঁর টেনিস ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছিল। যুক্তরাষ্ট্র ওপেনে শুধু চ্যাম্পিয়ন হওয়া নয়, সমালোচকদের কড়া জবাব দিলেন জোকার।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক