Home » যুদ্ধ পড়ল ১০০ দিনে, মৃত্যু উপত্যকা গাজায় প্রাণহানি বেড়েই চলেছে

যুদ্ধ পড়ল ১০০ দিনে, মৃত্যু উপত্যকা গাজায় প্রাণহানি বেড়েই চলেছে

সময় কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি : ১০০- তম দিনে পড়ল ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ।  যুদ্ধে ক্ষতি বেড়েই চলেছে। গাজায় প্রাণহানি ঘটছে অবিরত। শিশু থেকে বৃদ্ধ ছাড় নেই কারও। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)  ২১ বছর বয়সী সার্জেন্টের মৃত্যুর ঘোষণা করেছে ।মেজর  আন্দু’আলেম কাবেদা  গতকাল দক্ষিণ গাজায় যুদ্ধে নিহত হয়েছেন।কাবেদা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর কিরিয়াত গাটের বাসিন্দা এবং তিনি ৭ম আর্মর্ড ব্রিগেডের ৬০৩তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্তব্যরত ছিলেন।তিনি  গাজায় আইডিএফ-এর স্থল আক্রমণে নিহত ১৮৮তম সৈনিক, যা হামাসের ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলার পাল্টা হিসাবে ধরা হচ্ছে।

আইডিএফের এই ঘোষণার বেশ কয়েক ঘন্টা আগে শনিবার রাতের তথ্য অনুযায়ী, শেষ চব্বিশ ঘন্টায় প্যালেস্টাইনের ক্ষয়ক্ষতির সংখ্যা  আরও বেড়েছে।রাফাহ শহরের একটি বাড়িতে রাতারাতি ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় দুই বছরের একটি মেয়ে সহ ১৪ প্যালেস্টাইনের নাগরিক  নিহত হয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যুদ্ধের ৯৯ তম দিনের শেষে ২৪ ঘণ্টায় ১৩৫ জন প্যালেস্টাইনের  বাসিন্দা নিহত ও ৩১২ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল।।

About Post Author