Home » আয়াতুল্লাহ খামেনি কি নিহত?

আয়াতুল্লাহ খামেনি কি নিহত?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১ মার্চ : খামেনি যে নিহত তার “অনেক লক্ষণ রয়েছে। ” দাবি করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।  বিশ্বজুড়ে কূটনৈতিক স্তরে জিজ্ঞাসা সত্যি খামেনি কি নিহত ?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কি ইজরায়েল – মার্কিন হানায় নিহত? নাকি তিনি বেঁচে আছেন? ইজরায়েলের দাবি নিহত হয়েছেন ৮৬ বছর বয়সী খামেনি। ইরান এই বক্তব্য উড়িয়ে দিয়ে বলেছে, সুস্থ ও নিরাপদ খামেনি।

মধ্যপ্রাচ্যের জন্য একটি বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে দেখা দিতে পারে  যা কিনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন। তিনি বলেছেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে তার “অনেক লক্ষণ রয়েছে”।

তেহরান সহ ইরানের বেশ কয়েকটি স্থানে ইসরায়েল ও মার্কিন হামলা চালানোর কয়েক ঘণ্টা পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, “আজ সকালে, একটি শক্তিশালী  হামলায়, তেহরানের প্রাণকেন্দ্রে অত্যাচারী আলী খামেনির কম্পাউন্ড ধ্বংস হয়ে গেছে… এবং অনেক লক্ষণ রয়েছে যে এই অত্যাচারী আর বেঁচে নেই।”ইজরায়েলের প্রধানমন্ত্রী আরও জোর দিয়েছিলেন যে ইরানের উপর দুই দেশের আক্রমণ “যতদিন প্রয়োজন ততদিন” চলবে।

শনিবার  ইসরায়েলি একাধিক সূত্র জানিয়েছিল যে, ইরানের ৮৬ বছর বয়সী নেতাকে হত্যা করা হয়েছে এমন “ক্রমবর্ধমান ইঙ্গিত” রয়েছে। শুধু তাই নয়, একথা ও বলা হয়েছে যে, ধ্বংসস্তূপের নিচে পাওয়া গিয়েছে তাঁর মরদেহ।

ইজরায়েলের সংবাদমাধ্যমে এই প্রতিবেদন প্রকাশের পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একটি সাক্ষাত্কারে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কে  বলেছেন যে খামেনি এখনও বেঁচে আছেন, একটি গুরুত্বপূর্ণ সতর্কতাসূচক বাক্য যোগ করেছেন: “যতদূর আমি জানি।”

#খামেনি #আয়াতুল্লাহখামেনি #ইরান #ইসরায়েল

আরও পড়ুন Iran Attacks Israel: মধ্যপ্রাচ্যে কি বেজে উঠল যুদ্ধের দামামা? ইজরায়েলে ৪০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

About Post Author