Home » Six Sixes in an Over: ছয় বলে ছয় ছক্কা, যুবরাজের রেকর্ড ভাঙলেন দীপেন্দ্র 

Six Sixes in an Over: ছয় বলে ছয় ছক্কা, যুবরাজের রেকর্ড ভাঙলেন দীপেন্দ্র 

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ এপ্রিল: আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বলে ছক্কা মারার রেকর্ড রয়েছে গুটিকয়েক ক্রিকেটারের। সেই তালিকায় নব্যতম সংযোজন দীপেন্দ্র সিং ঐরি। তিনি নেপালের জাতীয় দলের ক্রিকেটার। শনিবার এসিসি প্রিমিয়ার কাপে ওমানের বিরুদ্ধে ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন তিনি। পাশাপাশি ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং ও ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার কাইরন পোলার্ডের রেকর্ডও ভেঙে দিয়েছেন দীপেন্দ্র।

ওমানের স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিধান্ত নিয়েছিলেন নেপাল অধিনায়ক। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন নেপালের ব্যাটাররা। পঞ্চদশ ওভারে ১২৭ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর মাঠে নামেন দীপেন্দ্র সিং ঐরি। নিজের ৬০ তম আন্তর্জাতিক শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরুর করেন তিনি। ওমানের কোনও বোলারকে রেয়াত করেননি। কাতারের হয়ে প্রথম ইনিংসের শেষ ওভারটি করতে যান কামরান খান। সেই ওভারেই বিধ্বংসী ব্যাটিং করেন ঐরি। কামরানের একের পর এক বল সাবলীল ভঙ্গিতে মাঠের বাইরে পাঠালেন। ওভার শেষে দেখা গেল ছ’বলে ছটি ছক্কা মারা সম্পন্ন করে ফেলেছেন নেপালের ব্যটার। ওভার শুরুর আগে ১৫ বলে ২৮ রান করেছিলেন ঐরি। ওভার শেষে তিনি ইনিংস শেষ করলেন ২১ বলে ৬৪ রানে। স্ট্রাইক রেট ২৩৭.৫০।

আরও পড়ুন: I-League: দিল্লির বিরুদ্ধে হারলেও আই লিগ খেতাব মহামেডানেরই

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে পঞ্চম ক্রিকেটার হিসেবে ছ’টি বলে ছ’টি ছক্কার নজির গড়লেন নেপালের এই ক্রিকেটার। নিজের ৬০ তম ম্যাচকে স্মরণীয় করে রাখলেন। এক ওভারে ছয় ছক্কার রেকর্ড রয়েছে যুবরাজ সিং ও কাইরন পোলার্ডের। তবে সব থেকে কম বয়সে এই কীর্তি গড়লেন দীপেন্দ্র সিং ঐরি। শনিবার তিনি যখন রেকর্ডটি গড়লেন তখন তার বয়স মাত্র ২৪ বছর। যুবরাজ যখন টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে ছ’টি ছক্কা মেরেছিলেন তখন তার বয়স ছিল ২৬ বছর।

এর আগেও টানা ছটি ছয় মারার রেকর্ড রয়েছে দীপেন্দ্রর। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধেও ছ’টিবলে ছ’টি ছক্কা মেরেছিলেন তিনি। কিন্তু এক ওভারে তা হয়নি। দুই ওভার মিলিয়ে ছ’টি ছয় এসেছিল তার ব্যাট থেকে। তবে এবার এক ওভারেই কেল্লাফতে করলেন দীপেন্দ্র সিং ঐরি।

About Post Author