স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ এপ্রিল: জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের (Premier League) খেতাবী লড়াই। রবিবার আলাদা আলাদা ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল (Arsenal) ও ম্যানচেস্টার সিটি (Manchester City)। টটেনহ্যাম হটস্পারকে (Tottenham Hotspur) ৩-২ গোলে হারিয়ে দিয়েছে আর্সেনাল। এই জয়ের ফলে লিগ শীর্ষে রইল মিকেল আর্তেতার (Mikel Arteta) দল। আর নটিংহ্যাম ফরেস্টের (Nottingham Forrest) বিরুদ্ধে ২-০ গোলে জিতে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটিও।

প্রিমিয়ার লিগে এবারের লড়াই ছিল ত্রিমুখী। কিন্তু গত শনিবার ওয়েস্ট হ্যামের (West Ham) বিরুদ্ধে ড্র করায় লিগ সেই লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে লিভারপুল (Liverpool)। এখন লড়াইয়ে রয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। দেড়যুগের বেশি লিগের শিরোপা জিততে পারেনি গানাররা। গতবার খুব কাছে পৌঁছেও শেষরক্ষা হয়নি। শিরোপা খরা কাটানোর সুবর্ণ সুযোগ এবার মিকেল আর্তেতার দলের কাছে। সেই লড়াইয়ে আরও একধাপ এগোলেন তারা। টটেনহ্যাম হটস্পারকে তাদের ঘরের মাঠে ৩-২ গোলে হারিয়ে দিল আর্সেনাল। দাপুটে শুরু করে প্রথমার্ধের ৩৮ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল তারা। আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। তারপর দলের হয়ে ব্যবধান বাড়ান বুকায়ো সাকা ও কাই হ্যাভার্টজ। দ্বিতীয়ার্ধে দুটি গোল শোধ করে দেয় স্বাগতিকরা। ক্রিশ্চিয়ান রোমারো ও সন হিউন মিন গোল করে স্কোরবোর্ড ৩-২ করেন। কিন্তু শেষ পর্যন্ত ৩ পয়েন্ট পেয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।
???? @ManCity get the job done to keep their fate in their hands pic.twitter.com/6va9okw3RK
— Premier League (@premierleague) April 28, 2024
অন্যদিকে নটিংহ্যাম ফরেস্টকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধের ৩২ মিনিট কেভিন ডিব্রুইনার কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে দিয়েছিলেন ভার্দিওল। সেই ব্যবধানকে দ্বিতীয়ার্ধে দ্বিগুণ করেন আর্লিং হালান্ড। চোটের কারণে অনেকদিন বাইরে থাকার পর এদিন মাঠে ফেরেন নরওয়ের তারকা স্ট্রাইকার। ফিরেই গোল করে স্বস্তি দিলেন দলকে। এই জয়ের ফলে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে সিটি। তাদের থেকে ১ ম্যাচ বেশি খেলে ৮০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে আর্সেনাল।


More Stories
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ : ছক্কা মারার রাজা
আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত
2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল : কে জিতবে?