স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ এপ্রিল: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 WORLD CUP) আইপিএলের মধ্যেই দল ঘোষণা করল নিউ জিল্যান্ড (New Zealand)। ব্ল্যাকক্যাপরা দল ঘোষণা করেছে মোট ১৫ সদস্যের। প্রত্যাশামতই এবার দলকে নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন। যিনি চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন। তবে মাত্র দু’টি ম্যাচ খেলেছেন। অভিজ্ঞতার কথা মাথায় রেখে তার হাতে দলের নেতৃত্ব দিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড। এই নিয়ে ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছেন উইলিয়ামসন। দলকে চতুর্থ বারের জন্য নেতৃত্ব দেবেন তিনি।

চলতি আইপিএলের একাধিক ক্রিকেটার ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন দলে। সেই তালিকায় রয়েছেন ড্যারিল মিচেল, রচিন রবীন্দ্র, ম্যাট হেনরিরা। রচিন ও হেনরির এটাই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাদের মত তরুণ ক্রিকেটারের সঙ্গে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ একঝাঁক ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন লাকি ফার্গুসন, জিমি নিশাম, টিম সাউদি, ট্রেন্ট বোল্টের মত ক্রিকেটাররা। পরিস্থিতির কথা মাথায় রেখে দল তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড। তিনি বলেন, “সুযোগ পাওয়া সকলকে আমার আগাম শুভেচ্ছা রইল। দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা গর্বের। ওয়েস্ট ইন্ডিজ়ের বিভিন্ন জায়গায় উইকেটে বৈচিত্র রয়েছে। সেই পরিস্থিতি সামাল দিতে পারবে এমন ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে। আশা রাখছি আমরা ভাল খেলব।”
১৫ জনের তালিকায় উল্লেখযোগ্য নাম ডেভন কনওয়ে।গত মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত ক্রিকেট খেলেন। যদিও বিশ্বকাপে নজর কাড়তে পারেননি। চলতি আইপিএলে চোটের কারণে তিনি খেলতে পারছেন না। তবু তাকে দলে রাখা হয়েছে। জানা গিয়েছে বিশ্বকাপের আগে চোট সারিয়ে ফিরবেন তিনি।
Our squad for the @t20worldcup in the West Indies and USA in June ????
MORE | https://t.co/a8cLkEjSDH #T20WorldCup pic.twitter.com/OUwHjEdaPn
— BLACKCAPS (@BLACKCAPS) April 29, 2024
আরও পড়ুন: Premier League: প্রিমিয়ার লিগের খেতাবী লড়াই জমজমাট, বড় জয় আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির
এক নজরে নিউ জিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপ্স, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, এবং টিম সাউদি।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার