Home » আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত

আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত

সময় কলকাতা ডেস্ক, ৮ মার্চ : আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে  ইতিহাস গড়ল ভারত । টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে দিয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। ভারতের ৫ উইকেটে ২৫৫ রানের জবাবে ১৫৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ব্যাট হাতে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান সাফল্য পান। ইনিংসের শেষদিকে অল্প সময়ে ঝড় তোলেন শিবম দুবে। বল হাতে আমেদাবাদে স্থানীয় দুই তারকা অক্ষর প্যাটেল ও যশপ্রীত বুমরা নিউজিল্যান্ডকে ভাঙেন। বুমরা পান ১৫ রানে চার উইকেট। গোটা টুর্নামেন্টে কৃপণ বোলিং করে বুমরার সংগ্রহ ১৪ উইকেট। অন্যদিকে এবারের বিশ্বকাপে ব্যাট হাতে বিপ্লব ঘটিয়েছেন সঞ্জু স্যামসন । মাত্র ৫ টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৩২১ রান। এদিনও  তিনি দু’দলের মধ্যে সর্বোচ্চ ৮৯ রান করেন। অভিষেক করেন ৫২, ঈশান কিষাণ করেন ৫৪। ফিল্ডিংয়ে ও ঈশান কিশান কে দুর্দান্ত হয়ে উঠতে দেখা যায় তিনি একাই ধরেন তিনটি ক্যাচ। নিউজিল্যান্ডের হয়ে টিম সাইফার্ট একাই কিছুটা চেষ্টা করেছিলেন। ২৬ বলে ৫২ রানের ইনিংস খেলে তিনি ফিরে যেতেই নিউজিল্যান্ডের আশা কার্যত শেষ হয়ে যায়। ভারতীয় দলের সাফল্যের পেছনে প্রত্যেকের অবদান থাকলেও এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে চারজন খেলোয়াড়ের অবদান সর্বাধিক।  এরা হলেন যশপ্রীত বুমরা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল ও ঈশান কিষান। আরেকজনের কথা উল্লেখ না করলেই নয়, তাঁর নাম শিবম দুবে। তবে বাকিদের অবদান ভুলে যাওয়ার মত নয়। বরুণ চক্রবর্তী ১৪ উইকেট পেয়েছেন কিন্তু টুর্নামেন্টের শেষটা তার ভালো যায়নি। অন্যদিকে অভিষেক শর্মার টুর্নামেন্টের শুরুটা খুবই খারাপ কাটলেও  কাটলেও টুর্নামেন্টের শেষে ব্যাটাতে জ্বলে উঠতে দেখা গেছে তাকে। সবমিলিয়ে, ভারতীয় টিম ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতে নজির বলল যা এর আগে কোন আয়োজক দেশের পক্ষে করা সম্ভব হয় নি। ইতিহাস বা রেকর্ড সবই এখন যেন ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের প্রাধান্য  প্রমাণ করছে।

ইতিহাস গড়ল ভারত # টি-টোয়েন্টি বিশ্বকাপ

আরও পড়ুন 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল : কে জিতবে?

About Post Author