Home » দেশ ও বঙ্গে সপ্তম দফার লোকসভা ভোটের খুঁটিনাটি

দেশ ও বঙ্গে সপ্তম দফার লোকসভা ভোটের খুঁটিনাটি

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৩১ মে : শনিবার, ১ জুন,দেশ ও বঙ্গে সপ্তম দফার লোকসভা ভোটের প্রস্তুতি সম্পন্ন। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে দেশ ও বঙ্গে সপ্তম দফার লোকসভা ভোট। ১০ কোটি ৬ লক্ষের বেশি ভোটার মোট ৫৭ টি কেন্দ্রে ৯০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এঁদের মধ্যে ৫ কোটি ২৪ লক্ষ পুরুষ ভোটার, চার কোটি ৮২ লক্ষ  মহিলা ভোটার। ৩৫৭৪ জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার। বিহারে ৮টি, ঝাড়খন্ডে ৩টি, হিমাচল প্রদেশের ৪ টি, চন্ডিগড়ে ১ টি, ওড়িশায় ৬ টি, পাঞ্জাবে ১৩ টি, উত্তরপ্রদেশের ১৩ টি এবং পশ্চিমবঙ্গে ৯টি লোকসভা কেন্দ্রে লোকসভার ভোট অনুষ্ঠিত হতে চলেছে। অন্য ছয় দফা ভোটের মতই সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ভোটদান পর্ব চলবে।

দেশ জুড়ে ৫৭ টি লোকসভা কেন্দ্রের পাশাপাশি ওড়িশার  পাশাপাশি  ৪২ টি বিধানসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। দেশ ও বঙ্গে সপ্তম দফার লোকসভা ভোটের রথী মহারথীদের দিকে নজর রাখা যাক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির তারকা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও রবি কিষান, বিজেপির বিদায়ীমন্ত্রী অনুরাগ ঠাকুর, কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিং, আরজেডি নেত্রী ও লালু প্রসাদ-কন্যা নিশা ভারতী এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে  সারাদেশের নজর থাকবে।

বঙ্গে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে  তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়  ও বিজেপিতে যোগদান করা তাপস রায়ের কাঁটার লড়াই, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে তৃণমূলের মালা রায় ও বিজেপির দেবশ্রী চৌধুরীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। বারাসাত লোকসভা কেন্দ্রে  তৃণমূলের কাকলি ঘোষ দস্তি  দারের লড়াই বিজেপির স্বপন মজুমদারের দিকে। বারাসাত কেন্দ্রে আইএসএফের প্রার্থী তাপস ব্যানার্জি কী করেন সেদিকেও নজর থাকছে। এখানে বাম প্রার্থী হিসেবে থাকছেন সঞ্জীব চট্টোপাধ্যায়।  যাদবপুর কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষের সঙ্গে লড়াই, বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য ও বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। বারাসাত কেন্দ্রে আইএসএফের প্রার্থী তাপস ব্যানার্জি কী করেন সেদিকেও নজর থাকছে। দমদম কেন্দ্রে  তৃণমূলের সৌগত রায়ের প্রতিদ্বন্দ্বিতা বাম প্রার্থী সুজন চক্রবর্তী ও তৃণমূল শীলভদ্র দত্তের লড়াই। বলাই বাহুল্য ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  বিরুদ্ধে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ও বাম প্রার্থী প্রতিকুর রহমান। মথুরাপুর কেন্দ্রে  তৃণমূল কংগ্রেসের হয়ে  লড়ছেন বাপি হালদার তার বিরুদ্ধে প্রার্থী অশোক পুরকায়েত। জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে দুবারের সাংসদ প্রতিমা মন্ডল। মূল প্রতিপক্ষ বিজেপির অশোক কান্ডারী। উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের দিকেও। এখানে মূল পক্ষ প্রতিপক্ষ তৃণমূলের হাজী নুরুল ইসলাম  ও বিজেপির রেখা পাত্র। নজর থাকছে বঙ্গ ও সারা দেশের।  বঙ্গে যে ৯ টি কেন্দ্রে সপ্তম দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে  সেখানে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৯ টি কেন্দ্রেই তৃণমূল জয়ী হয়েছিল।।

About Post Author