সময় কলকাতা, বীথিন সরকার, ২৯ ডিসেম্বরঃ ভোপালের ভয়াবহ গ্যাস লিক দুর্ঘটনার আতঙ্ক ফিরল গুজরাটে। একটি রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হল অন্তত ৪ জন শ্রমিকের। কীভাবে গ্যাস লিক করল, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, বছর তিনেক আগে গুজরাটের সুরাটে গ্যাস লিক করে ৬ জনের মৃত্যু হয়েছিল। কি কারণে এইভাবে কারখানা থেকে গ্যাস লিক করছে, সেই নিয়ে উঠছে প্রশ্ন। ভোপাল গ্যাস লিক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন শত শত মানুষ, গবাদি পশু জীবজন্তু। এলাকার জল দূষিত হয়ে গিয়েছিল। অন্ধ হয়ে গিয়েছিলেন হাজারের বেশি মানুষ। ইউনিয়ন কার্বাইড সংস্থার গ্যাস লিক দুর্ঘটনার ফল ৩ দশকের বেশি সময় ধরে বয়ে নিয়ে চলেছে ভোপাল। এখনো ওই দুর্ঘটনার জেরে এলাকার জনজীবন স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। বিচার পায়নি অসহায় পরিবারগুলো। সেই স্মৃতি যেন উসকে দিল ফের একবার।
আরও পড়ুনঃ এবার থেকে মন্ত্রীদের বেসরকারি অনুষ্ঠানে যোগ দিতে লাগবে মুখ্যমন্ত্রীর ছাড়পত্র! নবান্নের কড়াকড়ি
উল্লেখ্য, গত মাসে অন্ধ্রপ্রদেশে একটি ওষুধ তৈরির কারখানায় গ্যাস লিক করে। বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে অসুস্থ হয়ে পড়েন কারখানার অন্তত ২০জন কর্মচারী। পরে মৃত্যু হয় একজনের। এবার গুজরাটে ঘটল এমন ঘটনা। কেন বারবার এভাবে কারখানা থেকে লিক হচ্ছে বিষাক্ত গ্যাস? কারখানাগুলিতে কি পর্যাপ্ত সুরক্ষাবিধি মানা হচ্ছে না? ২০২২ সালে সুরাটে একইভাবে গ্যাস লিক করে মৃত্যু হয়েছিল ৬ জনের। ফলে প্রশ্ন উঠছে দেশজুড়ে ছড়িয়ে থাকা রাসায়নিক কারখানাগুলি কি আদৌ নিরাপদ?
আরও পড়ুনঃ Kolkata Police: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার জাল পাসপোর্ট কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গুজরাটের বাহরুচ জেলার দাহেজে গুজরাট ফ্লুরোকেমিক্যালস লিমিটেড নামে একটি রাসায়নিক কারখানাতে। শনিবার রাত ১০টা নাগাদ আচমকাই কারখানার একতলার একটি পাইপ থেকে গ্যাস লিক করতে শুরু করে। সেই সময়ে কারখানায় উপস্থিত ছিলেন ৪ জন কর্মী। বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস নিতে নিতে অসুস্থ হয়ে পড়েন সকলেই।
আরও পড়ুনঃ গণশক্তির খবরে ফের ‘কংগ্রেসি গুন্ডা’! দূরত্ব কি বাড়ছে বঙ্গে সিপিএমের সঙ্গে?
খবর পেয়ে মাঝরাতেই ওই কারখানায় গিয়ে উদ্ধারকাজ শুরু হয়। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। রবিবার ভোররাতে সেখানেই মৃত্যু হয় তিনজনের। সকাল ছটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চতুর্থ শ্রমিক। দাহেজ থানার তরফে জানানো হয়েছে, আপাতত চারজনের ময়নাতদন্ত হয়েছে। কীভাবে গ্যাস লিক করল, সেটা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সংস্কার বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে।


More Stories
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর
রাজ্যসভায় নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রী কে এবার?
যোনিমুখে বীর্য নিক্ষেপই ধর্ষণের মাপকাঠি নয়, জানাল আদালত