সময় কলকাতা ডেস্ক, ১০ মার্চ : অবশেষে অন্তর্বর্তীকালীন বা আগাম জামিন পেয়ে গেলেন ভোজপুরি গায়িকা নেহা সিং রাঠোর। প্রসঙ্গত, বারবার বিজেপি এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যঙ্গ বিদ্রুপে ভরিয়েছেন,সরাসরি প্রশ্ন তুলেছেন নেহা সিং রাঠোর । গত বছর, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর একটি ভিডিও পোস্ট ঘিরে বিতর্ক বৃদ্ধি পায় এবং তা নিয়ে মামলা রুজু হয়।
গত বছর জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ হওয়া জঙ্গি হামলা নিয়েই একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশের লখনউয়ের হযরতগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ ছিল যে, তাঁর মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং জাতীয় সংহতির জন্য হুমকিস্বরূপ। নেহা সিং রাঠোর বলেছিলেন পাহেলগাঁওয়ের জঙ্গি হামলা বিহারে বিজেপিকে জয় এনে দেবে। তিনি প্রশ্ন তুলেছিলেন কার নির্দেশে পর্যটকদের নিরাপত্তা সরানো হয়েছিল এবং কোথা থেকে আরডিএক্স এসেছিল! গোয়েন্দা এবং স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতার প্রশ্ন তুলে তিনি বলেছিলেন, ২০১৯ সালের পুলওয়ামা হামলার মত পহেলগাঁও ও বিজেপিকে ভোটের বৈতরণী পার হতে সাহায্য করবে।
সর্বোচ্চ আদালতে বিচারপতি জে.কে. মহেশ্বরী এবং বিচারপতি এ.এস. চান্দুরকারের বেঞ্চ তাঁকে এই স্বস্তি দিয়েছেন । আদালত জানিয়েছে, যেহেতু তিনি ইতিপূর্বেই তদন্তকারী কর্তৃপক্ষের সামনে হাজির হয়ে তাঁর বয়ান রেকর্ড করেছেন, তাই তাঁকে আর গ্রেফতার করার প্রয়োজন নেই। তবে তাঁকে তদন্তে সহযোগিতা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এলাহাবাদ হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল পরবর্তীতে গত ৭ জানুয়ারি সুপ্রিম কোর্ট তাঁকে গ্রেফতারি থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছিল, যা ১০ মার্চ স্থায়ী আগাম জামিনে রূপান্তরিত হয়েছে।।
আরও পড়ুন ইরানের নয়া শীর্ষ নেতা মোজতাবা খামেনি কেন বিতর্কিত?
# নেহা সিং রাঠোর #নেহাসিংরাঠোর


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক