Home » এবার থেকে মন্ত্রীদের বেসরকারি অনুষ্ঠানে যোগ দিতে লাগবে মুখ্যমন্ত্রীর ছাড়পত্র! নবান্নের কড়াকড়ি

এবার থেকে মন্ত্রীদের বেসরকারি অনুষ্ঠানে যোগ দিতে লাগবে মুখ্যমন্ত্রীর ছাড়পত্র! নবান্নের কড়াকড়ি

সময় কলকাতা ডেস্ক, ২৯ ডিসেম্বরঃ এবার থেকে রাজ্যের মন্ত্রীদের বেসরকারি কোনও অনুষ্ঠানে যোগ দিতে গেলে নিতে হবে মুখ্যমন্ত্রীর অনুমতি। তবে নিজের এলাকার স্বাস্থ্যশিবির বা রক্তদান শিবিরের মতো সামাজিক অনুষ্ঠানে গেলে তা না জানালেও চলবে। মন্ত্রী বিধায়কদের আলটপকা মন্তব্য ঠেকাতে ইতিমধ্যে বিধানসভায় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার টিভির বিতর্কসভা এবং অন্যান্য বেসরকারি অনুষ্ঠানে যাওয়ার আগে জানাতে হবে মুখ্যমন্ত্রীর দপ্তরে।

আরও পড়ুনঃ ZIM vs AFG TEST: নজিরের ছড়াছড়ি জিম্বাবোয়েতে! দ্বিশতরানের সঙ্গেই ইতিহাস গড়লেন রহমত

মন্ত্রীরা কোনও বেসরকারি সংস্থার অনুষ্ঠানে যোগ দিলে সেই খবর আগাম জানাতে হবে মুখ্যমন্ত্রীর দপ্তরকে। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সেকথা সমস্ত মন্ত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অনুষ্ঠানে মন্ত্রী যাওয়ার আদৌ প্রয়োজন আছে কি না তা খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীর দপ্তর অনুমতি দিলে তবেই সেই মন্ত্রী ওই অনুষ্ঠানে যেতে পারবেন।

আরও পড়ুনঃ MANOJ KUMAR VERMA: বছর শেষে নতুন বছর উদযাপন! সাড়ে ৪ হাজারের বেশি পুলিশ মোতায়েন শহরজুড়ে, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা

অনেক সময় মুখরক্ষার খাতিরে প্রয়োজনীয় খোঁজ-খবর না নিয়ে বহু অনুষ্ঠানে হাজির হন মন্ত্রীরা। সেখানে মঞ্চে তাঁদের সঙ্গে কারা উপস্থিত থাকবেন, সেই খবরও মন্ত্রীদের কাছে থাকে না। পরে দেখা যায়, মন্ত্রীর পাশে যিনি বসে রয়েছেন তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ রয়েছে। যা নিয়ে পরে মন্ত্রীর পাশাপাশি দলকেও বিড়ম্বনার মুখোমুখি হতে হয়। সম্ভবত এই ধরনের বিতর্ক যাতে নতুন বছরে আর না ঘটে সেদিকে কড়া নজর দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ Bus Accident in Sikkim: সিকিমে ঘুরতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, কলকাতার একই পরিবারের দুজনের মৃত্যু!

About Post Author