সময় কলকাতা ডেস্ক, ৩০ ডিসেম্বরঃ মেলবোর্নের হার শুধু বর্ডার গাভাস্কার ট্রফিতেই নয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়েও ভারতকে ব্যাকফুটে ঠেলে দিল। ঘরের মাঠে চুনকাম হওয়ার পর পয়েন্ট তালিকায় পিছিয়ে গিয়েছিল এক মাস আগে পর্যন্ত শীর্ষে থাকা ভারত। এরপর পাখির চোখ ছিল চলতি বিজিটি সিরিজ। অন্যদিকে ভারত অস্ট্রেলিয়াকে ছাপিয়ে এখন শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে পাকিস্তানকে প্রথম টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের জায়গা কার্যত পাকা করে নিল টেম্বা বাভুমার ছেলেরা। অপপাত এক জটিল সমীকরণের মুখে দাঁড়িয়ে মেন ইন ব্লু। গত বারের মত এবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে রোহিতদের ভরসা রাখতে হবে অন্য দলের পারফর্মেন্সের উপর।
আরও পড়ুনঃ BGT 4th Test: মেলবোর্নে দুরমুশ ভারত! রোহিত-বিরাটের ব্যর্থতা ছাপিয়ে প্রশ্নের মুখে পন্থ
অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট হারার পর এখন পয়েন্ট টেবিলে ভারত তৃতীয় স্থানে নেমে এসেছে। ভারতের পয়েন্ট সংখ্যা ৫২.৭৮। নিজের স্থান বহাল রেখে অস্ট্রেলিয়া টেবিলে দ্বিতীয়। তাঁদের পয়েন্ট ৬১.৪৬। এদিকে অপ্রত্যাশিত ভাবে দক্ষিণ আফ্রিকা রবিবার পাকিস্তানকে হারিয়ে শীর্ষে উঠে এসেছে। প্রোটিয়াদের পয়েন্ট এখন ৬৬.৬৭। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে শেষ টেস্ট হারলেও তৃতীয় স্থানে তাঁরা নামবে না। শীর্ষস্থান হারালেও থেকে যাবে দ্বিতীয় স্থানে। এদিকে জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। তার আগে আর কোনও টেস্ট নেই দক্ষিণ আফ্রিকার। তাই তাঁরা ফাইনাল খেলবে, তা নিশ্চিত হয়ে গিয়েছে। তবে বিপক্ষ কে হবে সেই দৌড়ে অনেক এগিয়ে অজিরা। ভারতের তুলনায় অনেক পিছিয়ে। অস্ট্রেলিয়া থেকে ফিরে জুন মাস পর্যন্ত ভারতের হাতে আর কোনও টেস্ট ম্যাচ নেই। তাই অন্যের উপর ভরসা করে চাতকের মত বসে থাকাই এখন রোহিতদের একমাত্র কাজ। অন্যদিকে বর্ডার গাভাস্কার ট্রফি শেষ হলে অস্ট্রেলিয়া পরবর্তী দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। কার্যত ভারতের নজর থাকবে সেই সিরিজে। যদি পড়শীরা অস্ট্রিলিয়াকে দুটি ম্যাচেই হারাতে সফল হয় তবে টেস্ট টেবিলে তাঁদের পয়েন্ট কমবে। যার সৌজন্যে অজিরা নেমে যেতে পারে তৃতীয় স্থানে। আর সেই সুযোগে ভারত যদি দ্বিতীয় স্থান পেয়ে যায় তবেই কেল্লাফতে।
আরও পড়ুনঃ Mamata Banerjee: বছর শেষে সন্দেশখালিতে মমতা! সোমবার একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ছাড়পত্র পেতে গেলে আইএসিসির টেস্ট ব্যাঙ্কিং টেবিলে প্রথম অথবা দ্বিতীয় স্থানে থাকা আবশ্যিক। প্রথম দুটি দলকে নিয়েই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এখন ভারত সেই ছাড়পত্র পায়নি। তবে শীলঙ্কার সৌজন্যে কি ছাড়পত্র পাবে ভারত, বলবে সময়।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার