সময় কলকাতা ডেস্ক:- হতে আর মাত্র তিন দিন বাকি। এখনও সুস্থ নন বুমরা। তাঁকে ছাড়াই প্র্যাক্টিস শুরু করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। তবে সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করলেন মুম্বইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। ২৩ মার্চ দলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। ওই ম্যাচে খেলতে পারবেন না হার্দিক। তাই দলের দায়িত্ব সামলাবেন সূর্যকুমার যাদব।
এই নিয়ে দ্বিতীয়বার মুম্বইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার। এর আগে ২০২৩ সালে মাত্র একটি ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। এদিন ব্যাটার সূর্যকুমারের প্রশংসা করেন হার্দিক। তিনি বলেন, ‘বহু বছর ধরে মুম্বইয়ের হয়ে খেলছেন সূর্যকুমার। অনেক রান করেছেন এই ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে। দারুণ ব্যাটিং করেন। ভারতীয় দল এবং মুম্বই ইন্ডিয়ান্সের জন্য ইতিমধ্যেই নিজেকে ম্যাচ-উইনার হিসেবে প্রমাণ করেছেন সূর্য।’
বুধবার সাংবাদিক বৈঠকে আসেন মুম্বইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এবং কোচ মাহেলা জয়বর্ধনে। বিভিন্ন প্রশ্নের মাঝে তাঁরা জানান প্রথম ম্যাচে দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার। ২০২৪ সালে নিজেদের শেষ ম্যাচে স্লো-ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিলেন হার্দিক। ৩০ লাখ টাকা জরিমানা হওয়ার পাশাপাশি এক ম্যাচের জন্য ব্যান হয়েছিলেন হার্দিক। তাই আসন্ন আইপিএলে প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। সেই কারণেই দলের অধিনায়ক হিসেবে সূর্যকুমারের উপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। বর্তমানে ভারতীয় টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেনও সূর্যকুমার। এ বিষয়ে হার্দিক বলেন, ‘সূর্যকুমার ভারতীয় দলকেও নেতৃত্ব দেন। আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকেও নেতৃত্ব দেবেন।’


More Stories
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ : ছক্কা মারার রাজা
আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত
2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল : কে জিতবে?