Home » শিয়ালদহ থেকে উদ্ধার ব্যাগ ভর্তি টাকা! ট্রেনেই পড়ে ছিল পরিত্যক্ত ব্যাগ

শিয়ালদহ থেকে উদ্ধার ব্যাগ ভর্তি টাকা! ট্রেনেই পড়ে ছিল পরিত্যক্ত ব্যাগ

সময় কলকাতা ডেস্ক:- ভারতের ব্যস্ততম রেল স্টেশন হল শিয়ালদহ স্টেশন। শিয়ালদহ স্টেশন দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষ যাতায়াত করেন। প্রতিদিনই ছাতা, টিফিন বক্স থেকে ব্যাগ, সাজার জিনিস পরিতক্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু গত ৪ এপ্রিল শুক্রবার ট্রেনের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা ব্যাগের ভেতর থেকে মিলেছে নগদ এক লক্ষ টাকা!

ব্যাগটির মালিক সম্পর্কে তথ্য পেতে তা খোলা হলে দেখা যায় তার মধ্যে নগদ ১,০৩,৮২০ টাকা রয়েছে। এছাড়াও রয়েছে অন্যান্য ব্যক্তিগত সামগ্রী। উদ্ধার হওয়া সামগ্রী আপাতত রেলওয়ে প্রোটেকশন ফোর্স আর.পি.এফ.-এর কাছে গচ্ছিত রাখা রয়েছে। চলছে ব্যাগের মালিকের খোঁজ। সঠিক সময়ে রেলকর্মীদের নজরে ব্যাগটি না এলে টাকা ও জিনিস বেহাত হতে পারত। শ্রী আশীষ কুমার পাল-এর এই তৎপরতা ও পেশাদারিত্বকে বাহবা জানিয়েছেন শিয়ালদহ বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, শ্রী যশরাম মীনা। ব্যাগটির প্রকৃত মালিক প্রমাণ দিয়ে তা সংগ্রহ করবেন বলে আশা রেলকর্তাদের।

রেল সূত্রে খবর, শিয়ালদহের টিকিট পরীক্ষকদের তৎপরতায় উদ্ধার হয়েছে একটি বেওয়ারিশ ব্যাগ। ৪ তারিখের দুর্গিয়ানা এক্সপ্রেস, ট্রেন নম্বর ১২৩৫৮-এর একটি কামরা থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা-সহ দামি জিনিসে পূর্ণ একটি ব্যাগ। ট্রেন থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর রুটিন পরিদর্শনে গিয়েছিলেন মুখ্য টিকিট পরীক্ষক শ্রী আশীষ কুমার পাল। সে সময়ে তাঁর নজরে পড়ে মেরুন রঙের ঢাউস ব্যাগটি। তৎক্ষণাৎ রেল পুলিশকে সতর্ক করেন তিনি।

About Post Author