সময় কলকাতা ডেস্ক:- সারাদেশ যখন পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলায় শোকাহত। দেশের সব রাজনৈতিক দল যখন এই ঘটনার মোকাবিলায় একত্রিত। ঠিক এর মধ্যেই, এই নৃশংস ঘটনাকে সমর্থন করে পাকিস্তানের পাশে দাঁড়ানোর অভিযোগে গ্রেপ্তার হল আসামের এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম। এই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তিনি সমাজমাধ্যমে পহেলগাঁও ঘটনায় পাকিস্তানের ভূমিকাকে সমর্থন করেছেন।
সমাজমধ্যমে তার পোস্ট ভাইরাল হওয়া মাত্রই তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই পোস্টের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেন। প্রশাসনকে নির্দেশ দেন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার। এরপরই ওই বিধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে তোলা হয়।
সূত্রের খবর, এআইইউডিএফ দলগতভাবে বিধায়কের এই ঘটনার কোনও দায়িত্ব নেয়নি। দলের বক্তব্য এই কটু মতামত বিধায়কের একান্ত ব্যক্তিগত।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
সই বিতর্কে বিজেপিকে তোপ চন্দ্রনাথের