Home » ফের খুশির হাওয়া কুনো জাতীয় উদ্যানে। দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতা নিরভা পাঁচটি শাবকের জন্ম দিয়েছে

ফের খুশির হাওয়া কুনো জাতীয় উদ্যানে। দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতা নিরভা পাঁচটি শাবকের জন্ম দিয়েছে

সময় কলকাতা ডেস্ক:- ফের খুশির হাওয়া কুনো জাতীয় উদ্যানে। দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতা নিরভা পাঁচটি শাবকের জন্ম দিয়েছে। তার মা হওয়ার খবরটি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। সঙ্গে তিনি লেখেন, ‘চিতা প্রকল্পের সাফল্য ভারতে জীববৈচিত্র্যের সমৃদ্ধির প্রতীক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত নিজের প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণে ঐতিহাসিক মাইলফলক অর্জন করছে।’

কুনো জাতীয় উদ্যানের বন আধিকারিক জানিয়েছেন, নিরভা গত ২৫ এপ্রিল পাঁচটি শাবকের জন্ম দিয়েছে। পশুচিকিৎসকদের রেকর্ড করা ভিডিও ফুটেজ সমাজ মাধ্যমে আনা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আনা নিরভার বয়স সাড়ে পাঁচ বছর। গত বছরও নিরভা দু’টি শাবকের জন্ম দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলিকে বাঁচানো যায়নি। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রক সূত্রে খবর, ভারতে বর্তমানে মোট চিতার সংখ্যা ৩১টি। এর মধ্যে কুনো জাতীয় উদ্যানে রয়েছে ২৯টি। কুনো থেকেই দু’টি পুরুষ চিতা পবক এবং প্রভাষকে সম্প্রতি মধ্যপ্রদেশের গান্ধি সাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে স্থানান্তরিত করা হয়েছে।

About Post Author