সময় কলকাতা ডেস্ক:- পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ করল ভারত। পহেলগাম হামলার জবাবে নিষিদ্ধ করা পল ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল। এর মধ্যে শোয়েব আখতারের চ্যানেলও রয়েছে। একাধিক খবরের চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানের বিরদ্ধে কোন পথে সেনা এগোবে তা নিয়ে আলোচনা হতে পারে। প্রসঙ্গত, জঙ্গি হামলার পর ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, রাশিয়া-সহ গোটা বিশ্বই। পহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত। সিন্ধু জল চুক্তি স্থগিত করে হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে পাকিস্তানি নাগরিকদের। নেওয়া হয়েছে আরও একাধিক পদক্ষেপ। জঙ্গিদের খোঁজে তল্লাশি তো চলছেই। এবার ডিজিটাল হামলাও হল।
রিপোর্ট অনুযায়ী, ডন নিউজ, ইনসাদ ভাটি, সামা টিভি, আরে নিউজ, বোল নিউজ, রফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজায়ের ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা সিরাজি, মুনিব ফারুক, শুনো নিউজ, রাজি নামা নামের চ্যানেল ব্যান করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের সুপারিশে পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। প্ররোচনামূলক, সাম্প্রদায়িক স্পর্শকাতর বিষয় সম্বলিত মি


More Stories
বিরোধীরা কিছুই করতে পারবে না বললেন দিলীপ
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের
কুণাল ঘোষের বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ দায়ের করলেন কাকলি ঘোষ দস্তিদারের পুত্র