সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁও কাণ্ডের আবহে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিয় গুতেরেস। মঙ্গলবার দুই দেশের দুই সরকারের দুই শীর্ষস্থানীয় প্রতিনিধির সঙ্গে রাষ্ট্রপুঞ্জের প্রধানের কী কথা হয়েছে, তা সমাজমাধ্যমে জানিয়েছেন জয়শঙ্কর, শাহবাজ় দু’জনেই। দু’জনের কাছেই পহেলগাঁও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন মহাসচিব। মঙ্গলবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী দাবি করেন, ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে ভারত আক্রমণ করবে পাকিস্তানকে। হামলা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চান পাক মন্ত্রী।
তারপরেই জয়শঙ্কর এবং শাহবাজকে ডায়াল করেন গুতেরেস। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা জানানোয় সমাজমাধ্যমে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছেন জয়শঙ্কর। অন্য দিকে, ভারতের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে গুতেরেসের কাছে নয়াদিল্লির নামে নালিশ ঠুকেছেন শাহবাজ। কেবল তা-ই নয়, জম্মু ও কাশ্মীরের সমস্যা সমাধানের জন্য নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে পদক্ষেপ করার জন্য আর্জি জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের কাছে। এদিকে, জয়শঙ্কর রাষ্ট্রপুঞ্জের মহসসচিবকে কৃতজ্ঞতা জানান পহেলগাঁওয়ের ঘটনার নিন্দা করায়। তবে ভারতের বিদেশ মন্ত্রী পাকিস্তানের উপর হামলা নিয়ে কোনও সুনির্দিষ্ট আশ্বাস দেননি। তিনি জানিয়ে দেন ভারত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে। জয়শঙ্কর জানান যে, এই জঙ্গি হামলার নেপথ্যে যে ষড়যন্ত্রকারীরা আছে, তাদের বিচারের আওতায় নিয়ে আসবে ভারত। কারও নাম না-করলেও মনে করা হচ্ছে, ইসলামাবাদকেই নিশানা করেছেন ভারতের বিদেশমন্ত্রী।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি