সময় কলকাতা ডেস্ক:- গত ১২ জুন, গুজরাটের আহমেদাবাদে মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের উপর ভেঙে পড়ে এআই ১৭১ বিমান। নিহতদের তালিকায় রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। প্রাণ বেঁচেছে উড়ানে থাকা মাত্র একজনের। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এয়ারবাস উড়ানের জন্য যথেষ্ট নিরাপদ। ২০১১ সাল থেকে যাত্রা শুরুর পর এ যাবৎ এই বিমানটি কোথাও দুর্ঘটনার কবলে পড়েনি। ফলে এই বিমান দুর্ঘটনায় ভয়াবহতায় চমকে গিয়েছে গোটা দেশ। তদন্ত জারি রয়েছে। এসবের মাঝেই এবার বিমান দুর্ঘটনার তদন্তে সরাসরি যুক্ত হতে চায় রাষ্ট্রসংঘ! আর তাতেই আপত্তি জানাল ভারত।
সূত্রের খবর, রাষ্ট্রসংঘের অসামরিক বিমান সংক্রান্ত তদন্তকারী এজেন্সি ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন আহমেদাবাদ দুর্ঘটনার তদন্তে নিজস্ব পর্যবেক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। সরকারি হিসাবে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মোট ২৭৫ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে বহু বিদেশি নাগরিকও ছিলেন। ভারতের তরফে ওই বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ, এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি, এই তিন সংস্থা। এর সাথে একাধিক বিদেশি সংস্থাও তদন্ত করতে চায় বলে খবর।
সূত্রের খবর, গোটা তদন্ত প্রক্রিয়ায় নজরদারি চালাতে চায় ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন। তারা নিজেদের প্রতিনিধি পাঠাতে চায় তদন্তের কাজে। কিন্তু ভারত সরকার অনুমতি দেয়নি।
সূত্রের খবর, ভারত সরকার কোনওভাবেই এই তদন্তে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইছে না। এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার এআই-১৭১ বিমানের ব্ল্যাক বক্সের তথ্যও বিদেশি কোনও এজেন্সির সঙ্গে শেয়ার করতে চায় না ভারত। বিশেষ করে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনকে তদন্তে অনুমতি দিতে নারাজ নয়াদিল্লি। আসলে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন সচরাচর বিতর্কিত এলাকায় কোনও দুর্ঘটনা ঘটলে বা কোনও দেশের অসামরিক বিমানে সেনা হামলা চালিয়ে নামালে তবেই তদন্ত করে।
তারা আহমেদাবাদের দুর্ঘটনায় তদন্তে আগ্রহী কেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে নয়াদিল্লির।
গত বৃহস্পতিবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ২৪ জুন, মঙ্গলবার বায়ুসেনার বিমানে উদ্ধার হওয়া দুটি ব্ল্যাক বক্স আহমেদাবাদ থেকে দিল্লিতে আনা হয়েছে। এএআইবির দফতর মঙ্গলবার রাতেই ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধারের কাজ শুরু করেন প্রযুক্তিবিদরা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি