সময় কলকাতা ডেস্ক:- ভিনরাজ্যে বাংলাভাষীদের নিগ্রহ ও হেনস্তা ইস্যুতে আলোচনা চেয়ে সংসদে নোটিস দিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি ছিল, বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে স্রেফ বাংলা বলার ‘অপরাধে’ নিরপরাধদের হেনস্তার শিকার হতে হচ্ছে, সেটা নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। কিন্তু তৃণমূলের সেই দাবি খারিজ করে দিল কেন্দ্র। বুধবার সংসদে ২৬৭ ধারায় বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বেআইনিভাবে হেনস্তা, ডিটেনশন এবং নিগ্রহ নিয়ে আলোচনার দাবিতে নোটিস দেয় তৃণমূল। কিন্ত কোনও কক্ষেই তা গৃহীত হয়নি।
তাৎপর্যপূর্ণভাবে এই ইস্যুতে রাজ্যের শাসকদলের পাশে ছিল কংগ্রেসও। হাত শিবিরও ভিনরাজ্যে বাঙালি হেনস্তা ইস্যুতে আলোচনা চেয়েছিল। কিন্তু তৃণমূলের নোটিস গৃহীত হয়নি। পরে এ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
ঋতব্রত জানিয়েছেন, আগামী দিনে ফের এই ইস্যু সংসদে তুলবে তৃণমূল। গত ২১ জুলাইয়ের মঞ্চে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে সরব হন। তাঁর অভিযোগ ছিল, বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চলছে। নির্বাচনের আগে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা বিরোধী সার্কুলার পাঠিয়েছে কেন্দ্র সরকার। এই সার্কুলারে বলা আছে স্রেফ সন্দেহের বশে মানুষকে একমাসের জন্য আটকে রাখা যাবে।
এবার সংসদেও এ নিয়ে আলোচনা চায় তৃণমূল। একই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস। আর এই বিষয়ে সংসদে আলোচনার প্রস্তাবও দেয় হাত শিবির। জেপির ‘বাঙালি নির্যাতন’ নিয়ে ঐক্যবদ্ধ ‘ইন্ডিয়া’ জোট।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?