Home » ইমপিচমেন্ট ঠেকাতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশোবন্ত ভার্মা!

ইমপিচমেন্ট ঠেকাতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশোবন্ত ভার্মা!

সময় কলকাতা ডেস্ক:- ইমপিচমেন্ট ঠেকাতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশোবন্ত ভার্মা। তিনি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বলেন প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে যে তিনজনের তদন্ত কমিটি তাকে দোষী সাব্যস্ত করেছে তার কোনও সাংবিধানিক ভিত্তি নেই। সেই কমিটি যেভাবে কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারও কোনও আইনি বৈধতা নেই। বুধবার মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে যেখানে বিচারপতি বার মারবে সওয়াল করেন সিনিয়র আইনজীবী কপিল সিব্বালকে।

সিব্বাল বলেন আমরা কিছু সাংবিধানিক প্রশ্ন তুলেছি। আমরা চাইছি তার দ্রুত শুনানি হোক। তারপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন এ ব্যাপারে বেঞ্চ গঠনের জন্য। বেঞ্চ গঠিত হলে সেই নতুন বেঞ্চ মামলাটি শুনবে।

উল্লেখ্য, লোকসভা এবং রাজ্যসভা দুটি কক্ষেই বিচারপতি যশোবন্ত ভার্মার বিরুদ্ধে পোড়া নোট কেলেঙ্কারির অভিযোগে ইমপিচমেন্টের অভিযোগ জমা পড়ে গেছে। বিচারপতি যশোবন্তকে পদত্যাগ করবার অপশনও দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেটা না করে আইনি পথে এই অভিযোগ মোকাবিলা করবার সিদ্ধান্ত নিয়েছেন।

About Post Author