Home » মালদা নালাগোলা রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির

মালদা নালাগোলা রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির

সময় কলকাতা ডেস্ক:- মালদা নালাগোলা রাজ্য সড়কে শনিবার ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। হবিবপুর থানার কেন্দপুকুর সংলগ্ন মুড়ির মিল এলাকায় পাকুয়াহাটগামী এক বেসরকারি বাস স্থানীয় বাসিন্দা সন্তোষ রায়কে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রথম ধাক্কায় পড়ে যাওয়ার পর তিনি উঠে পালানোর চেষ্টা করলে বাসটি ফের ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা প্রায় দু’ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

ঘটনার জেরে রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ তোলার ব্যবস্থা করে তারা। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

About Post Author