Home » জল জমার ফলে ব্যাহত মেট্রো পরিষেবা, অফিস টাইমে দুর্ভোগে নিত্যযাত্রীরা!

জল জমার ফলে ব্যাহত মেট্রো পরিষেবা, অফিস টাইমে দুর্ভোগে নিত্যযাত্রীরা!

সময় কলকাতা ডেস্ক:- ফের ব্যস্ত সময়ে বড়সড় সমস্যার মুখে শহরের নিত্যযাত্রীরা। ফের অফিস টাইমে মেট্রো ভোগান্তি। অফিস টাইমে হঠাৎই থমকে গিয়েছে মেট্রো পরিষেবা। যতীন দাস পার্ক ও নেতাজি ভবন মেট্রোর মাঝখানের লাইনে জল জমে যাওয়ায়, বন্ধ রাখতে হয়েছে মেট্রো পরিষেবা। এবার মেট্রোর ট্র্যাকে জল জমে থাকায় ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন ও যতীন দাস পার্কে বন্ধ মেট্রো পরিষেবা। সকাল সকাল এভাবে মেট্রো বন্ধ হওয়ায় বিপাকে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। ব্যস্ত সময়ে আচমকা এই পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষও।

সূত্রের খবর, কোথায় কতটা জল জমে আছে এবং জলের উৎস কী, তা জানতে ইতিমধ্যেই, ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এদিকে কলকাতা মেট্রো সূত্রে দাবি, আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান ও টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রিজি পর্যন্ত আপ-ডাউন দুই দিকেই চলছে মেট্রো। এখন কোথা থেকে ঢুকেছে জল এবং কীভাবে তা সরানো হবে, তা জানতে ইঞ্জিনিয়ারদের পাঠানো হয়েছে। তবে, এর আগেও দু’বার এই একই ঘটনা ঘটেছিল বলে সূত্রের খবর।

About Post Author