Home » টানা দ্বিতীয়বার কলকাতা লিগ ঘরে তুলল ইস্টবেঙ্গল

টানা দ্বিতীয়বার কলকাতা লিগ ঘরে তুলল ইস্টবেঙ্গল

 

ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ড্র করলেই চলতি কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত বিনো জর্জের দল। কিন্তু জিতেই চ্যাম্পিয়ন হল লাল হলুদ।

নির্ধারিত সময়ের থেকে ১৫ মিনিট পরে শুরু হয়। তবে খেলা দেরিতে শুরু হলেও আক্রমণ শুরু করতে একটুও দেরি করেনি ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণ শুরু করে পিভি বিষ্ণু, নসিব রহমানরা।তবে বাঁধ ভাঙে ৩৭ মিনিটের মাথায়। ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে শট নেন ইস্টবেঙ্গলের এক ফুটবলার। সেই শট বাঁচিয়ে দেন রৌনক ঘোষ। তবে ফিরতি বলে শট নিয়ে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ডেভিড। গ্যালারিতে উপস্থিত লাল-হলুদ জনতা ফেটে পড়ে উচ্ছ্বাসে।

দুপুরে কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ২০২৪ এর কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিলেন I এতদিন আদালতের রায়ের জন্য অপেক্ষা করছিলেন ইস্টবেঙ্গল সদস্য-সমর্থকরা। অবশেষে আদালতের রায় পক্ষে যেতেই গত মরশুমের ট্রফি হাতে পেল লাল হলুদ।

২০২৫ সালের কলকাতা ফুটবল লিগের গ্রুপ লিগ পর্বে ইস্টবেঙ্গল ক্লাবের ১১ টি ম্যাচে ৭ টি জয়, ২ টি ড্র এবং ২ টি পরাজয় I গোল করে ৩০ টি, গোল খেতে হয় ১০ টি I মোট ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ শীর্ষে থেকে সুপার সিক্সে প্রবেশ করে I এই পর্বে ভানলালপেকা গুইতে’র সর্বোচ্চ গোল – ৫ টি I

সুপার সিক্স পর্বে ইস্টবেঙ্গল ক্লাব ৩ টি ম্যাচে ৩ টিতেই জয় পেয়ে ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করে I সুপার সিক্স পর্বে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলকারী জেসিন টি.কে. – ২ টি গোল I দুই পর্ব মিলিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলকারী ভানলালপেকা গুইতে ৫+১ = ৬ টি গোল I
ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম লিগ জয় ১৯৪২ সালে I তার পরবর্তীতে ১৯৪৫, ১৯৪৬ , ১৯৪৯, ১৯৫০, ১৯৫২, ১৯৬১, ১৯৬৬, ১৯৭০, ১৯৭১, ১৯৭২, ১৯৭৩, ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৭, ১৯৮২, ১৯৮৫, ১৯৮৭, ১৯৮৮, ১৯৮৯, ১৯৯১, ১৯৯৩, ১৯৯৫, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯, ২০০০, ২০০২, ২০০৩, ২০০৪, ২০০৬, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০২৪ এবং ২০২৫ – সর্বমোট ৪১ বার চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল ক্লাব I এর সাথে পরপর ৮ বার (২০১০-২০১৭) লিগ জয়ের কৃতিত্ব ভারতীয় ফুটবলে একটি রেকর্ড I

About Post Author