Home » ভারতের কাছে হেরে বেকায়দায় পাকিস্তান! কঠিন অঙ্কে ফাইনালের ভাগ্য

ভারতের কাছে হেরে বেকায়দায় পাকিস্তান! কঠিন অঙ্কে ফাইনালের ভাগ্য

এশিয়া কাপের সুপার ফোরের সমীকরণ কঠিন হয়ে গিয়েছে পাকিস্তানের কাছে। ভারতের কাছে হারের পর পয়েন্ট তালিকায় সকলের নীচে পাকিস্তান। ভারত ভাল ভাবে জেতায় নেট রানরেটও অনেকটা কম সলমন আলি আঘাদের। এই পরিস্থিতি থেকে পাকিস্তানের ফাইনালে ওঠার লড়াই কঠিন।এই পরিস্থিতি থেকে পাকিস্তানকে ফাইনালে উঠতে হলে প্রথমে তাদের পরের দু’টি ম্যাচ জিততে হবে। মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান। বৃহস্পতিবার তাদের খেলা বাংলাদেশের বিরুদ্ধে। পাকিস্তান যদি এই দু’টি ম্যাচ জেতে তা হলে তাদের পয়েন্ট হবে ৪।

সুপার ফোরের অন্য ম্যাচে বাংলাদেশ হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। এই মুহূর্তে ভারত ও বাংলাদেশ দুটি দলই ২ পয়েন্ট নিয়ে ফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে আছে। সূর্যকুমারদের নেট রান রেটও (০.৬৮৯) যথেষ্ট ভালো। বাংলাদেশের নেট রান রেট ০.১২১। সেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কা এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

মঙ্গলবার মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। যে দল হারবে, তারা ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে। তাই সলমনদের এই ম্যাচ জিতে আশাভরসা বাঁচিয়ে রাখতে হবে। বুধবার ভারতের বিরুদ্ধে নামবে বাংলাদেশ। লিটন দাসদের পক্ষে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠা খুবই কঠিন একটা কাজ। ফলে আগামী রবিবার ফাইনালে ভারত পাকের মুখোমুখি হওয়া বেশ কঠিন।

About Post Author