বিশ্বসেরা ভারত। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। ইতিহাস সৃষ্টি হরমনপ্রীত ব্রিগেডের। মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে বিশ্বকাপ হাতে তুলেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। আরব সাগরের ভারতীয় ক্রিকেটের একটা স্বর্ণালী অধ্যায় লিখলেন হরমনপ্রীত স্মৃতিরা। প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ভারতীয় মহিলা দল।
অর্ধশতরানের আগেই প্যাভিলিয়নে ফেরেন স্মৃতি ৪৫(৫৮)। এদিনের ৪৫ রানের ফলে এই বিশ্বকাপে স্মৃতির রান দাঁড়াল ৪১০। মিতালি রাজের রেকর্ড ভেঙে ভারতীয়দের মধ্যে এক বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন স্মৃতি। ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান শেফালি। মাঝে ক্যাচ পড়ে জীবনদান পেয়েছেন। কিন্তু ৭৮ বলে ৮৭ রান করেলন। ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান শেফালি। মাঝে ক্যাচ পড়ে জীবনদান পেয়েছেন। কিন্তু ৭৮ বলে ৮৭ রানের যে ইনিংসটা ‘হরিয়ানা কি ছোড়ি’ খেলে গেলেন, সেটা রীতিমতো বাঁধিয়ে রাখার মতো ঝকঝকে। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে খেলেও সেঞ্চুরি পেলেন না।
মহিলাদের একদিনের বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান তুলল ভারত। শেফালি ভর্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, রিচা ঘোষ ৩৪ রান করলেন।
ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল দক্ষিণ আফ্রিকা। লরা উলভার্ট ও তাজমিন ৫১ রান করলেন। তাজমিন ফিরতেই ভারতীয় বোলাররা যেন ছন্দ ফিরে পেল। তবে উইকেট আকড়ে পড়ে থাকেন উলভার্ট। ৯৮ বলে ১০১ রানে প্রোটিয়া অধিনায়ক ফিরতেই সব স্বপ্ন শেষ প্রোটিয়াদের।


More Stories
সিরিজের শেষ ম্যাচে ভারত জিতল ৪৬ রানে
পাসপোর্ট গরম : বিশ্বকাপে পাকিস্তানের জায়গা নিতে আগ্রহী উগান্ডা
হরিয়ানার ছেলে শাহবাজ হরিয়ানাকে ধ্বংস করলেন