সময় কলকাতা ডেস্ক, ২৯ নভেম্বর : সভামঞ্চ সরাতে বলার আপনি কে, পুলিশের বাপের জমিদারি নাকি? প্রকাশ্যে পুলিশকে ধমক- চমক জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়ের। মেখলিগঞ্জ থানার ওসি মহম্মদ শাহবাজের সঙ্গে বাক-বিতন্ডা চলাকালীন পুলিশের বাপ-বাপান্ত করলেন দধিরাম। তবে থেমে থাকেন নি ওসি শাহবাজ ও।
শনিবার বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা উপলক্ষ্যে চ্যাংড়াবান্ধা বাইপাস থেকে বিজেপির ৱ্যালির প্রাক্কালে ধুন্ধুমার কথা কাটাকাটি শুরু হয়। এসময়, অস্থায়ী সভামঞ্চ তৈরি করা হয়েছিল রাস্তার একপাশে ট্রাকের উপর। সেই ট্রাক সরিয়ে ফেলার কথা বলতেই মেখলিগঞ্জ থানার ওসি মহম্মদ শাহবাজের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতা। এনিয়ে শনিবার দুপুরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুইজনের মধ্যে তুমুল তর্কবিতর্ক হয়।
বিজেপির দাবি, প্রথমে অনুমতি না দিয়ে শুভেন্দু অধিকারীর কর্মসূচি বানচাল করতে চেয়েছিল। হাইকোর্টের অনুমতি পাওয়ার আবার নতুন করে মেখলিগঞ্জ থানার ওসি মহম্মদ শাহবাজ ঝামেলা পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ। দধিরাম সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন, তৃণমূলও পুলিশ মিলে সভা বানচাল করার চেষ্টা করার চেষ্টা করলেও লাভ নেই। তাঁর ভাষার প্রয়োগ সম্পর্কিত বিষয়ে সংযমের রাস্তায় হাঁটেন নি তিনি। কোচবিহার জেলার পুলিশ সুপারকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, পুলিশ বেগড়বাই করলে উপযুক্ত ভাষায় উত্তর দেওয়া হবে।।


More Stories
হুমায়ুনের দলে ফিরহাদের জামাই, সভাসঙ্গী মিম
গাছে বেঁধে পেটানোর পাল্টা নিদান: সুকান্ত মজুমদারকে আক্রমণ তৃণমূল নেতার
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে