পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা,২৬ জানুয়ারি : ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পুরস্কার পদ্মবিভূষণ। ভারতরত্নের পর এই বেসামরিক পুরস্কার মর্যাদায় স্থান পদ্মবিভূষণের। এবছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষিত হল পাঁচজন পদ্মবিভূষণ প্রাপকের নাম। সংক্ষেপে দেখে নেওয়া যাক এই তালিকা এবং তাঁদের কর্মক্ষেত্র।
ধর্মেন্দ্র সিং দেওল (শিল্পকলা – মরণোত্তর) ২০২৫ সালের শেষ দিকে প্রয়াত হন। ৮৯ বছরের জীবনকালে ভারতের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও সর্বভারতীয় শ্রেষ্ঠ সম্মান বা পুরস্কার না পাওয়ার যন্ত্রণা তাঁর ছিল।
ভি এস অচ্যুতানন্দন (জনসেবা – মরণোত্তর) সিপিএম পার্টির একনিষ্ঠ কর্মী ছিলেন। ১০২ বছরে প্রয়াত হন। ৮২ বছর বয়সে কেরলের মুখ্যমন্ত্রী হন। জীবনের শেষ দিন পর্যন্ত রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
কে টি থমাস (জনসেবা) কেরলের ভূমি পুত্র কে টি থমাস সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ২০০৭ সালে পদ্মভূষণ পুরস্কার পাওয়ার পরে এবার পেলেন পদ্ম পদ্মবিভূষণ। ২০১১ সালে তিনি নাথুরাম গুডসের মহাত্মা গান্ধী হত্যা সংক্রান্ত বিষয়ে আরএসএস-এর যোগাযোগকে কুৎসা ও ভিত্তিহীন বলে অভিহিত করেন যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
এন রাজম (শিল্প) ভারতীয় ধ্রুপদী সংগীতে ভায়োলিন বাদক হিসেবে তাঁর খ্যাতি। বয়স ৮৮। চেন্নাইয়ে জন্ম। তিনি এবার পদ্মবিভূষণ পাওয়ার মধ্যে দিয়ে বিরল কৃতিত্বের অধিকারী হলেন। তিনি পদ্মশ্রী পদ্মভূষণ পুরস্কার লাভের এবার পদ্মবিভূষণে সম্মানিত হলেন।
পি নারায়ণন (সাহিত্য ও শিক্ষা) একাধারে সাহিত্যিক ও সাংবাদিক অন্যদিকে রাষ্ট্রীয় সেবক সংঘের অন্যতম সংঘনেতা। কেরলের ৯০ বছরের এই সাহিত্যিক একাধিক পুস্তকের রচয়িতা।।
More Stories
বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রর উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ ৫
অবাঞ্ছিত স্পর্শ! চলন্ত গাড়িতে যৌন হয়রানির অভিযোগের ভিডিও ভাইরাল, মধ্যবয়সী পুরুষ বেছে নিলেন চরম পথ, গ্রেফতার ১
নৈহাটির পরে এবার বারাসাত, এসআইআর শুনানিতে এসে মৃত্যু