পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা :নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে বিশাল রানের দিকে এগোচ্ছে ভারত। ইতিমধ্যেই তৃতীয় দিনের শেষে ১১৮ রানের লিড নিয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর চার উইকেটে ৪৮৬। তৃতীয় দিনের শেষ লগ্নে শুভমান গিল ৯৮ রান করে আউট হন। ভারত যে চতুর্থ দিনে আরও বেশ কিছু সময় ব্যাট করতে চায় তা পরিষ্কার হয়ে যায় অনুসূল কম্বোজ নাইট ওয়াচ ম্যান হিসেবে ব্যাট করতে আসায়। আর আগে ১ উইকেটে ১৫৯ নিয়ে ব্যাট করতে নামা ভারতের দুই অপরাজিত ব্যাটসম্যান চমৎকার ব্যাটিং করেন। দেবদূত পাডিক্কাল ৮০ রানে আউট হয়ে গেলেও কে এল রাহুলকে আটকে রাখা যায় নি । তিনি ১৩৬ রান করেন। চা পানের বিরতির পরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঝড় তোলেন ঋষভ পন্থ। তিনি দিনের শেষে ৫৫ রানে অপরাজিত আছেন। এদিন নিউজিল্যান্ডের বোলাররা বিন্দুমাত্র রেখাপাত করতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানদের উপরে। সবমিলিয়ে ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যানদের প্রত্যেকেই রান পাওয়ায় রানের পাহাড় গড়ছে ভারত।।
ওয়েলিংটনে চালকের আসনে ভারত
Oplus_131072


More Stories
নিউজিল্যান্ডকে পাল্টা জবাব দিচ্ছে ভারত
বুমরার নতুন রেকর্ড
বাংলাদেশ চুরমার দক্ষিণ আফ্রিকায়