রবিবার এশিয়া কাপের মেগা ফাইনালে প্রথমবার মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। এদিকে ফাইনাল ম্যাচের আগের মাঠের বাইরে লড়াই অব্যাহত বিসিসিআই ও পিসিবির।ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে পাল্টা অভিযোগ করেছে পিসিবি। গ্রুপ পর্বের ম্যাচের পর সূর্যের মন্তব্যে আপত্তি আছে পাকিস্তানের।
বিসিসিআই দুই পাক ক্রিকেটারের উচ্ছ্বাসপ্রকাশের ধরনের বিরোধিতা করে আইসিসি-কে ই-মেল করেছিল বিসিসিআই। সুপার ফোরের ম্যাচে অ৪ধ শতরানের পর ফারহানের ‘একে৪৭ সেলিব্রেশন’ এবং রউফের ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’-এর বিরোধিতা করে অভিযোগ জানানো হয়। পাকিস্তানের দুই ক্রিকেটার যদি অভিযোগ অস্বীকার করেন তা হলে শুনানি হবে।
জানা গিয়েছে, আইসিসি-র ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দিয়েছেন সূর্য। তাঁর নিজের যা বলার ছিল তা বলেছেন ভারত অধিনায়ক। এ বার বাকিটা রিচার্ডসনের হাতে। সূর্যের পর এ বার পাকিস্তানের পেসার হ্যারিস রউফ ও ব্যাটার সাহিবজ়াদা ফারহানও রিচার্ডসনের সামনে হাজিরা দেবেন।আজ বিষয়টির শুনানি হতে পারে। ফলে ফাইনালের আগেই নজরে মাঠের বাইরের লড়াই।
পিসিবি-র মতে, রাজনৈতিক মন্তব্য করেছেন সূর্য। তাঁকে শাস্তি দেওয়ার আবেদন করা হয়েছিল। সূর্য নিজের ‘ভুল’ স্বীকার করলে শাস্তির মাত্রা ঠিক করবেন তিনিই। না হলে শুনানি হবে। ক্রিকেটীয় সংস্কৃতির বিরোধী কাজ করার কারণে সূর্যকে নির্বাসিত করা হতে পারে। ফলে তাঁর ফাইনাল খেলা অনিশ্চিত হতে পারে।
ম্যাচটা কার্যতই ছিল সেমিফাইনাল। ভারত পৌঁছে গিয়েছে ফাইনালে। অন্যদিকে শ্রীলঙ্কা বিদায় নিয়েই ফেলেছে। ফলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে জিতবে সেই দলই যে ফাইনালে যাবে, তা প্রথম থেকেই পরিষ্কার ছিল। শেষ পর্যন্ত ম্যাচ জিতে ফাইনালের স্থান নিশ্চিত করে পাকিস্তান।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে