শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচটি গড়াল সুপার ওভারে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়ী ভারত। ফাইনালে সামনে পাকিস্তান। যাদের আগের দুই ম্যাচে হারিয়েছে ভারত। আত্মবিশ্বাস যেন আত্মতুষ্টিতে পরিণত না হয়, এই ম্যাচ তার ‘শিক্ষা’ দিয়ে গেল। ক্যাচ এই ম্যাচেও পড়েছে, ফিল্ডিংয়ে অনেক সমস্যা,।অভিষেক শর্মার দাপট এই ম্যাচেও অব্যাহত থাকল। ৩১ বলে ৬১ রান করে আউট হন।
্ ৪ রান করে শুভমান গিল আউট হয়ে যান। অধিনায়ক সূর্যকুমার যাদব (১২)রান পেলেন না। তিলক ৪৯ রানে অপরাজিত থাকলেন আর সঞ্জুর সংগ্রহ ৩৯। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ভারত ২০২ রান করে। শেষ বলে তিন রান দরকার ছিল. শ্রীলঙ্কা সেখানে মাত্র ২ রান করে। কিন্তু দাসুন শনাকাকে আউট দিয়েও তা ফিরিয়ে নেন আম্পায়ার। কারণ প্রথমে ক্যাচ আউট হলেও পরে রান আউট হন। অথচ রিভিউ নিয়ে দেখা যায় ক্যাচ ছিল না। যেহেতু বল ‘ডেড’, তাই রান আউটও দেওয়া হয়নি।
২০২ রান স্কোর বোর্ডে নিয়ে ভারতীয় বোলারদের নাজেহাল করে দিল শ্রীলঙ্কা। শুরুতেই কুশল মেন্ডিস ০ রানে আউট হলেও নিসঙ্ক শতরান করেন। তাঁর বিরুদ্ধে বোলিংয়ের দিশা পেলেন না ভারতীয় বোলরারা। শেষ পর্যন্ত ১০৭ রান করে আউট হন। কুশল পেরেরা ৫৮ রান করেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান তোলে শ্রীলঙ্কা। রানা ৪ ওভারে ৫৪, অর্শদীপ ৪ ওবারে ৪৬ দিলেন। দুই পেসারের পারফরম্যান্স চিন্তায় রাখবে ভারতকে।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক