যাবতীয় জল্পনার অবসান, অবশেষে আইএসএলের দরপত্র প্রকাশ করল ফেডারেশন। ৫ নভেম্বর বিড পেপার জমা দেওয়ার শেষ দিন। নতুন সংস্থার সঙ্গে ১৫ বছরের চুক্তি হবে। ২০২৫ থেকে ২০৪০ সাল পর্যন্ত চুক্তি করা হবে।
ফেডারেশনের কার্যকরী কমিটির সিনিয়র সদস্যদের আপত্তিতে এখনও আটকে ছিলআইএসএলের টেন্ডারের নোটিস দেওয়ার প্রক্রিয়া। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এবং ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ অ্যাওয়ার্ড ফাংশানে বুধবার সৌদি আরবে রওনা হয়ে গিয়েছেন। তাঁরা ফিরবেন ২১ অক্টোবর।
ফেডারেশন নিজেদের ওয়েবসাইটে ঘোষণা করেছে, দরপত্রে জয়ী সংস্থাকে বছরে ন্যূনতম ৩৭ কোটি ৫০ লক্ষ টাকা ফেডারেশনকে দিতে হবে। পাশাপাশি সেই সংস্থার সম্পদমূল্য ন্যূনতম হতে হবে ২৫০ কোটি টাকা। ৫ নভেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ দিন। সেই দরপত্র খোলা হবে ১১ নভেম্বর। দরপত্রে জয়ী সংস্থার সঙ্গে ১৫ বছরের চুক্তি করবে ফেডারেশন।
এখন প্রশ্ন কোন সংস্থা আইএসএল করার জন্য আগ্রহ দেখাবে। কারণ আইএসএল থেকে লাভের মুখ দেখা যায় না। প্রতিটি ক্লাবই লসের মুখ দেখে। শেষবার ১৫ বছরের জন্য আইএসএল আয়োজনের জন্য এসেছিল এফএসডিএল। এবারও যদি এফএসডিএল আইএসএল আয়োজন করার জন্য টেন্ডারে অংশগ্রহণ করে তা হলেও এই রকমই দীর্ঘমেয়াদি চুক্তি চায় তারা। না হলে আইএসএলে আসতে চাইছে না তারা।
উল্লেখ্য, ডামাডোলের সময় ফেডারেশন এবং এফএসডিএল একত্রে সুপ্রিম কোর্টে জানিয়েছিল, ১৫ অক্টোবরের মধ্যে আইএসএলের সব কাজ মিটিয়ে ফেলে ডিসেম্বর থেকে আইএসএল শুরু করে দেবে।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?