মাঠের বাইরে চূড়ান্ত সমস্যায় মোহনবাগান। সমর্থকদের বিক্ষোভ প্রতিবাদ চলছেই। ডার্বিতে সেটা মারাত্মক আকার ধারম করতে পারে। সেটা আন্দাজ করেই শুক্রবার মোহনবাগান সমর্থকদের সাথে আলোচনায় বসলেন মোহনবাগান সচিব এবং সভাপতি ।
মোলিনা বলেন, “সমর্থকদের খুশি করার জন্য ম্যাচটা জিততেই হবে। কোনও ভুলচুকের জায়গা বনেই। আমি চাই সমর্থকরা আসুক। কারণ ডার্বিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সমর্থন। ইস্টবেঙ্গল সমর্থকরা তাদের পাশে আছে। আমাদের শুধু ডার্বি জিততে ৯০ মিনিট সমর্থন করুন। আমরা আগের ডার্বিটা হেরেছি। এখন আমাদের কাছে সুযোগ আছে ম্যাচ জিতে নিজেদের প্রমাণ করার। আমরা যে ভালো দল, সেটা প্রমাণ করতে হবে। আর সমর্থকরা পাশে থাকলে সেটা সম্ভব হবে।”
মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোসও বললেন, আমরা চাই সমর্থকরা আমাদের মাঠে সমর্থন করুন যাতে আমরা ভালো খেলতে পারি। আমাদেরর দলের সাজঘরের পরিবেশ খুব ভালো। আমাদের ফোকাস করতে হবে মাঠে যাতে একটা ট্রফি জিততে পারি।
ডার্বিতে মনবীর সিংকে পাওয়া যাবে কি না, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। চোট সারিয়ে অনুশীলন করেছিলেন ঠিকই, তবে এখনও ম্যাচ ফিট নন। মনবীরকে পাওয়া যাবে কি না, তা জানা যাবে অনুশীলনের পর। তবে মোলিনা সেসব নিয়ে ভাবছেন না। যেমন ভাবছেন না রবসন রবিনহো আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর ছাত্র ছিলেন, সেটা নিয়েও।
মোলিনা বলেন, মনবীর শুরু থেকে ট্রেনিং করছে কিন্তু ব্যাথা অনুভব করছে।।আমি আশা করছি আগামী কালের ম্যাচে সে খেলতে পারবে।রবসন বনাম মিগুয়েল হবে না। এটা খেলা হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান।আমরা জানি তারা নিজেদের একে অপরকে জানে।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক