Home » ইন্টার কলেজ ভলিবল টুর্নামেন্ট বিজয়ী ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়

ইন্টার কলেজ ভলিবল টুর্নামেন্ট বিজয়ী ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়

Oplus_131072

সানি রায়, সময় কলকাতা : ধুপগুড়ির পড়ুয়ারা বাজিমাত করল। দুদিন ব্যাপী ইন্টার কলেজ ভলিবল টুর্নামেন্ট বিজয়ীর শিরোপা পেল ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়। উল্লেখ্য, এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল মোট ২৭টি কলেজ যেখানে সেরার সেরা হয়ে উঠল ধুপগুড়ির ছেলেরা। ২৬ টি দলকে পেছনে ফেলে ইন্টার কলেজ ভলিবল টুর্নামেন্ট বিজয়ী ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়।

প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হওয়ার পরে প্রতিযোগিতার অন্তিম দিন  কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হয়।ফাইনাল ম্যাচে জলপাইগুড়ি এসি কলেজকে ৩-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়। রানার্স আপ হয়েছে জলপাইগুড়ি এসি কলেজ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের রাহুল সিং।

চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দিয়েছেন কলেজের প্রিন্সিপাল ডক্টর ললিপ প্রীতি তিরকি এবং উত্তরবঙ্গ ইউনিভার্সিটি স্পোর্টস বোর্ডের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর বিবেকানন্দ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন এসি কলেজের ডক্টর ভূষণ অধিকারী, ধুপগুড়ি কলেজের ডক্টর অর্ঘ ঘোষ, কলেজের ফাদার দেবেন, স্পোর্টস কনভেনার ডক্টর সুব্রত রায় ও কো-কনভেনার শম্ভু সাহা ও সিদ্ধার্থ ছেত্রী। ইন্টার কলেজ ভলিবল টুর্নামেন্ট বিজয়ী ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের কৃতিত্ব যে তারা উত্তরবঙ্গের ভলিবল কে অনন্য উচ্চতায় তুলে ধরেছে। রাহুল ও দলের প্লেয়াররা ভবিষ্যতের সম্পদ, এখন রাজ্য ও দেশ তাদের প্রতিভার বিকাশে কতটা নজর দেয় সেটাই দেখার।।

আরও পড়ুনবারাসাতে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ,একটি চোখ এবং একটি চাকরির প্রতিশ্রুতি -নেপথ্যে কী?

# ইন্টার কলেজ ভলিবল টুর্নামেন্ট বিজয়ী ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়

About Post Author