সময় কলকাতা ডেস্ক, ১০ এপ্রিল : শেষ বলে কেকেআরের বিরুদ্ধে লখনউয়ের হয়ে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে আনলেন ২১ বছরের এক তরুণ। নাম মুকুল চৌধুরী। হৃষভ পন্থ উইকেট রক্ষকের ভূমিকায় থাকা সত্ত্বেও কেন রাজস্থানের এই তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ২. ৬ কোটি টাকা দিয়ে লখনৌ সুপার জায়ান্টস -তার প্রমাণ মিলল বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে। রঞ্জি ও বিজয় হাজারে ট্রফিতে সবেমাত্র অভিষেক ঘটেছে, তবুও কেন তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হচ্ছিল কেন তারও প্রমাণ মিলল। বিরাট বিরাট ছয় মারার দক্ষতা তাঁর রয়েছে এটুকুই জানা গিয়েছিল তাঁর সম্পর্কে। কেকেআরের ৪ উইকেটে ১৮১ রানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে লখনউ বিপাকে পড়ে। একা লড়ে যাচ্ছিলেন বদনি। তিনি ফিরে যাওয়ার পরে জয় যেন নিশ্চিত দেখাচ্ছিল কেকেআরের। সামিকে ১৬ তম ওভারের শেষ বলে ফিরিয়ে নেন নারিন। চার ওভারে দরকার ছিল ৫৪। একার হাতে ম্যাচ বার করে নিয়ে যান মুকুল। এদিন তাঁর ২৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংসে সাতটি ওভার বাউন্ডারি মেরেছেন মুকুল চৌধুরী।বৈভব অরোরার শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। ওভারের পঞ্চম বলে ওভার বাউন্ডারি মারার পরে শেষ বলে দৌড়ে বাই-রান নিয়ে জয় সম্পূর্ণ করেন আইপিএলের নবোদিত নক্ষত্র মুকুল চৌধুরী।।
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
Oplus_131072


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর