সময় কলকাতা ডেস্ক, ২৬ জানুয়ারি : ১৯৯৩ থেকে ১৯৯৬ তিন বছর তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। শুধু এটুকু দিয়ে ইন্দরজিৎ সিং বিন্দ্রা-র ক্রিকেট দূরদর্শিতা বা তাঁর ভারতীয় ক্রিকেটে অবদানকে মাপা সম্ভব নয়। আজকের দিনে ভারতে এমনকি বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তার পেছনে প্রশাসক হিসাবে ডালমিয়ার পাশাপাশি বিন্দ্রার নাম ও উচ্চারণ করতে হয়।৮৪ বছর বয়সে প্রয়াত হলেন তিনি।
তিন দশকের পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিন্দ্রা ৯৬ সালে ভারত তথা ভারতীয় উপমহাদেশে ক্রিকেট বিশ্বকাপ করানোর অন্যতম প্রধান উদ্যোক্তা। জগমোহন ডালমিয়ার সঙ্গে বেশ কিছু বিষয়ে তাঁর মতের অমিল থাকলেও ভারতের বিশ্ব ক্রিকেটের মঞ্চে প্রশাসনিক স্তরে প্রভাব বৃদ্ধির নতুন যুগের সূচনা হয়েছিল ডালমিয়া,সালভে ও বিন্দ্রার হাত ধরেই। ললিত মোদিকে সমর্থন করার জন্য সমালোচনার মুখে পড়তে হয় বিন্দ্রাকে। ২০১৪ সালে ক্রিকেট প্রশাসন থেকে অবসর নেন আই এস বিন্দ্রা। তবুও দাগ রেখে যাবেন তিনি, ভারতীয় ক্রিকেট প্রশাসনে তাঁর অবদান অনস্বীকার্য। দক্ষ ক্রিকেট প্রশাসক আইএস বিন্দ্রা ভারতীয় ক্রিকেটে একটি বর্ণময় অধ্যায় রচনা করে গিয়েছেন।।


More Stories
মেরা কুছ সামান তুমহারে পাশ পড়া হ্যায়, প্রয়াত আশা ভোঁসলে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
প্রয়াত কেন্দ্রের প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরী ওরফে ডালু বাবু