সময় কলকাতা, ২৬ জানুয়ারি : তলপেটে অস্ত্রোপচারের জন্য তিলক বর্মাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যাবে না এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছিল। সেই গুঞ্জনকে ভিত্তিহীন জানিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র জানাচ্ছে, তিলক বর্মা সম্পূর্ণ সুস্থ। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি ম্যাচ না খেলতে পারলেও চতুর্থ ম্যাচের আগে সম্পূর্ণ ফিট রয়েছেন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। তবে আশঙ্কার কিছু নেই। তিনি আগামী ৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ভারতীয় বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ওয়ার্ম আপ ম্যাচে তাঁকে ভারতীয় দলে আবার দেখা যাবে বলেই সূত্রের খবর। অর্থাৎ, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ক্ষেত্রে তিলক বর্মার কোনও অসুবিধা না হওয়ারই কথা।।
More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে